news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

জাতীয়

ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট হবে: প্রধান উপদেষ্টা

Next.js logo

প্রকাশিত:

৩ ডিসেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

মোরশেদ মণ্ডল ঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আবারও জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে দেশে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স–২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে পুরো জাতি গর্ব অনুভব করবে।

Thumbnail for ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট হবে: প্রধান উপদেষ্টা
ইনকিলাব

প্রধান উপদেষ্টা তার ভাষণে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫-এর সকল অংশগ্রহণকারীকে সফলভাবে কোর্স সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, বছরজুড়ে তাদের নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন যে ন্যাশনাল ডিফেন্স কলেজ নিরাপত্তা ও উন্নয়ন–সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের অধ্যয়নের ক্ষেত্রে ইতোমধ্যেই একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

চলতি বছরের ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫-এ মোট ৯৬ জন অংশগ্রহণ করেন—এর মধ্যে ছিলেন সশস্ত্র বাহিনীর ৪৯ জন কর্মকর্তা, অসামরিক প্রশাসনের ১৮ জন সদস্য এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন প্রতিনিধি। একই সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ শেষ করেন।

 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন