news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল সিম ও ইন্টারনেট দুর্ভোগ দ্রুত সমাধান হবে: বিটিআরসি

Next.js logo

প্রকাশিত:

২৫ নভেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ গ্রাহকরা মোবাইল সিম ও ইন্টারনেট সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান পাবেন, পাশাপাশি মোবাইল অপারেটরদের অডিট এবং বাজারে অসম প্রতিযোগিতার বিষয়ও খতিয়ে দেখা হবে।

Thumbnail for মোবাইল সিম ও ইন্টারনেট দুর্ভোগ দ্রুত সমাধান হবে: বিটিআরসি
ইনকিলাব

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে গ্রাহক, সাংবাদিক ও স্টেকহোল্ডারদের সাথে আয়োজিত এক গণশুনানিতে এমন তথ্য জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শুনানিতে গ্রাহকরা অভিযোগ করেন, ১১ মাস পরে সিম বন্ধ হওয়ার বিষয় জানানো হয়নি। অনুমতি ছাড়াই ভ্যাস সার্ভিস থেকে টাকা কেটে নেওয়ার বিষয়ও উঠে আসে। এছাড়া এমএনপি সুবিধা নিতে কাস্টমার কেয়ার সেন্টারে নানা প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করা হয়।

গ্রাহকরা মোবাইল ইন্টারনেটের দাম কমানো, ব্রডব্যান্ড ফাইবারাইজেশনের ঘাটতি পূরণ এবং মোবাইলে উচ্চ কর প্রত্যাহারের দাবিও তুলে ধরেন।

শুনানিতে সভাপতিত্ব করেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন লাইসেন্সিং ও স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

মোবাইল সিম ও ইন্টারনেট দুর্ভোগ দ্রুত সমাধান হবে: বিটিআরসি