news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার মেট্রিক টন গম এলো চট্টগ্রাম বন্দরে

Next.js logo

প্রকাশিত:

২৬ জানুয়ারি, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের গমচাষীদের বাণিজ্যিক সংগঠন ইই এস হোয়েট অ্যাসোসিয়েটস–এর সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ৬০ হাজার মেট্রিক টন গম নিয়ে যুক্তরাষ্ট্র থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

Thumbnail for যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার মেট্রিক টন গম এলো চট্টগ্রাম বন্দরে
ইনকিলাব

এই চালানটি এক লাখ ৭৩ হাজার মেট্রিক টনের বেশি গম আমদানির অংশ। সমঝোতা অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ ৭ লাখ মেট্রিক টন গম ক্রয় করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গমের এই চালান আসা উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এ সময় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও খাদ্য সচিব ফিরোজ সরকার উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের অধীনে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান এগ্রোকর্প–এর মাধ্যমে তিনটি বিক্রয় চুক্তিতে বাংলাদেশ আনুমানিক ৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন গম ক্রয় করেছে। এর মধ্যে ইতোমধ্যে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন গম সরবরাহ করা হয়েছে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার মেট্রিক টন গম এলো চট্টগ্রাম বন্দরে