প্রকাশিত:
গতকাল

১. টেলিভিশন (টিভি)
টেলিভিশনের আকারের ওপর ভিত্তি করে শুল্কের পরিমাণ নির্ধারিত হয়:
৩০ ইঞ্চি পর্যন্ত: বিনা শুল্কে আনা যাবে (এলইডি, প্লাজমা, এলসিডি, টিএফটি)।
৩০-৩৬ ইঞ্চি: ১০,০০০ টাকা।
৩৭-৪২ ইঞ্চি: ২০,০০০ টাকা।
৪৩-৪৬ ইঞ্চি: ৩০,০০০ টাকা।
৪৭-৫২ ইঞ্চি: ৫০,০০০ টাকা।
৫৩-৬৫ ইঞ্চি: ৭০,০০০ টাকা।
৬৫ ইঞ্চির বেশি: ৯০,০০০ টাকা
২. এয়ার কন্ডিশনার (এসি) ও কুলার
উইন্ডো টাইপ: ৭,০০০ টাকা।
স্প্লিট টাইপ (১৮,০০০ BTU পর্যন্ত): ১৫,০০০ টাকা।
স্প্লিট টাইপ (১৮,০০০ BTU-এর বেশি): ২০,০০০ টাকা।
৩. স্বর্ণ ও রৌপ্য বার (বছরে একবার)
স্বর্ণবার: সর্বোচ্চ ১১৭ গ্রাম আনা যাবে। প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) শুল্ক ৫,০০০ টাকা।
রৌপ্যবার: সর্বোচ্চ ২৩৪ গ্রাম আনা যাবে। প্রতি ভরিতে শুল্ক মাত্র ৬ টাকা।
৪. মিউজিক সিস্টেম ও হোম থিয়েটার
চারটির বেশি এবং সর্বোচ্চ আটটি স্পিকারসহ হোম থিয়েটার বা মিউজিক সিস্টেম আনলে ৮,০০০ টাকা শুল্ক দিতে হবে।
৫. অন্যান্য গৃহস্থালি সরঞ্জাম
রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার ৫,০০০ টাকা
ওয়াশিং মেশিন / ডিশওয়াশার / ড্রায়ার ৩,০০০ টাকা
ডিশ অ্যানটেনা ৭,০০০ টাকা
ঝাড়বাতি প্রতি পয়েন্টে ৩০০ টাকা
৬. ক্যামেরা ও বিশেষ সরঞ্জাম
ডিএসএলআর/এইচডি ক্যামেরা: প্রফেশনাল ক্যামেরা বা লেন্সসহ ক্যামেরার ক্ষেত্রে ১৫,০০০ টাকা শুল্ক প্রযোজ্য।
এয়ারগান: বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আনা যাবে। প্রতিটির জন্য শুল্ক ৫,০০০ টাকা।
বিদেশ থেকে পণ্য আনার ক্ষেত্রে নির্ধারিত শুল্ক পরিশোধ এবং প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করা বাধ্যতামূলক। আইন মেনে পণ্য আনলে বিমান বন্দরে হয়রানি এড়ানো সম্ভব এবং এটি দেশের রাজস্ব বৃদ্ধিতেও সহায়ক।