news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

অর্থনীতি নিউজ

Inqilab Logo
Thumbnail for মঙ্গলবার থেকে আইইইপিএ শুল্ক আদায় বন্ধ করছে সিবিপি: ১৭৫ বিলিয়ন ডলার ফেরতের শঙ্কা

মঙ্গলবার থেকে আইইইপিএ শুল্ক আদায় বন্ধ করছে সিবিপি: ১৭৫ বিলিয়ন ডলার ফেরতের শঙ্কা

নাঈমা জামান স্বর্নালী: আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA) অনুযায়ী আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত শুল্ক আদায় বন্ধ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি)। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট (ইএসটি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
Author

ইনকিলাব

২৩ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for রূপকথার ফল এখন মাঠজুড়ে: দুই বছরে দেশে স্ট্রবেরি উৎপাদন বেড়েছে দ্বিগুণ

রূপকথার ফল এখন মাঠজুড়ে: দুই বছরে দেশে স্ট্রবেরি উৎপাদন বেড়েছে দ্বিগুণ

নাঈমা জামান স্বর্নালী: একসময় স্ট্রবেরি ছিল কেবল দামী রেস্তোরাঁ বা বিলাসবহুল সুপারশপের কাঁচের বাক্সে বন্দি বিদেশি ফল। কিন্তু চিত্র বদলেছে; এখন ঢাকার কারওয়ান বাজার থেকে শুরু করে মফস্বলের অলিগলিতেও দেখা মিলছে টকটকে লাল এই ফলের। স্বাদ ও পুষ্টিগুণের কারণে চাহিদা বাড়ায় দেশে গত দুই বছরে স্ট্রবেরির উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে পচনশীল এই ফলের বাণিজ্যিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে প্রক্রিয়াকরণ শিল্পের অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
Author

ইনকিলাব

২৩ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for খেলাপি ঋণ কমাতে বিশেষ ছাড়: মাত্র ১% ডাউন পেমেন্টে ঋণ পুনঃ তফসিলের সুযোগ

খেলাপি ঋণ কমাতে বিশেষ ছাড়: মাত্র ১% ডাউন পেমেন্টে ঋণ পুনঃ তফসিলের সুযোগ

নাঈমা জামান স্বর্নালী: দেশের ব্যাংক খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণের লাগাম টানতে বড় ধরনের ছাড় ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে খেলাপিরা মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্ট বা এককালীন জমা দিয়েই তাদের ঋণ পুনঃ তফসিল (Reschedule) করার সুযোগ পাবেন। আগে এই হার ছিল ২ শতাংশ। মূলত ব্যবসা সচল রাখা এবং আর্থিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যেই কেন্দ্রীয় ব্যাংক এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে।
Author

ইনকিলাব

২৩ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for নতুন সরকারের প্রথম বাজেট: ব্যবসায়ীদের কাছে প্রস্তাব আহ্বান এনবিআরের

নতুন সরকারের প্রথম বাজেট: ব্যবসায়ীদের কাছে প্রস্তাব আহ্বান এনবিআরের

নাঈমা জামান স্বর্নালী: বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট প্রণয়নের আনুষ্ঠানিক কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে আয়কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত আইন ও বিধি সংস্কারের লক্ষ্যে দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে লিখিত প্রস্তাব ও সুপারিশ আহ্বান করা হয়েছে।
Author

ইনকিলাব

২২ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for বহুমুখী চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প

বহুমুখী চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প

আখী খলিল : বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। তবে সাম্প্রতিক সময়ে এই খাতে প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে পড়েছে। দেশি-বিদেশি নানা প্রতিকূলতায় উদ্যোক্তারা এখন টিকে থাকার লড়াই করছেন।
Author

ইনকিলাব

২১ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাক রপ্তানি: ভারত-ইইউ চুক্তি ও শুল্কমুক্ত সুবিধার অবসান

বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাক রপ্তানি: ভারত-ইইউ চুক্তি ও শুল্কমুক্ত সুবিধার অবসান

নাঈমা জামান স্বর্নালী: বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। একদিকে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণ ও শুল্কমুক্ত সুবিধা হারানোর শঙ্কা, অন্যদিকে প্রধান প্রতিযোগী দেশ ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুক্ত বাণিজ্য চুক্তি—সব মিলিয়ে ইউরোপের বাজারে বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য এখন হুমকির মুখে।
Author

ইনকিলাব

২১ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for সরিষা উৎপাদনে দেশের শীর্ষে সিরাজগঞ্জ: নেপথ্যে চলনবিলের পলি ও নতুন জাত

সরিষা উৎপাদনে দেশের শীর্ষে সিরাজগঞ্জ: নেপথ্যে চলনবিলের পলি ও নতুন জাত

নাঈমা জামান স্বর্নালী: বাংলাদেশের শস্যভাণ্ডারখ্যাত চলনবিল অঞ্চলের উর্বর পলিমাটি আর অনুকূল আবহাওয়ায় সরিষা উৎপাদনে টানা শীর্ষস্থান ধরে রেখেছে সিরাজগঞ্জ জেলা। চলতি অর্থবছরে এই জেলায় ১ লাখ ৪৬ হাজার টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের ১ লাখ ২৮ হাজার টনের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ।
Author

ইনকিলাব

২১ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for চার দিনের মধ্যে আমদানিপণ্য শুল্কায়নের নির্দেশ অর্থ ও পরিকল্পনামন্ত্রীর

চার দিনের মধ্যে আমদানিপণ্য শুল্কায়নের নির্দেশ অর্থ ও পরিকল্পনামন্ত্রীর

নাঈমা জামান স্বর্নালী: চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কাজে গতি আনতে এবং ব্যবসার খরচ কমাতে আমদানিকৃত কাঁচামাল ও পণ্য সর্বোচ্চ চার দিনের মধ্যে শুল্কায়ন করার নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের মেহেদীবাগের বাসভবনে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস এবং অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
Author

ইনকিলাব

২১ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for রেকর্ড ভাঙছে রেমিট্যান্স: ৩ বিলিয়ন ডলারের পথে প্রবাসী আয়, রিজার্ভ ৩৪ বিলিয়ন পার

রেকর্ড ভাঙছে রেমিট্যান্স: ৩ বিলিয়ন ডলারের পথে প্রবাসী আয়, রিজার্ভ ৩৪ বিলিয়ন পার

নাঈমা জামান স্বর্নালী: নির্বাচন ও পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দেশে বৈধ পথে অর্থ পাঠানোর ঢল নেমেছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনেই দেশে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ৩ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যাবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
Author

ইনকিলাব

১৯ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for নতুন সরকারকে ফিকি-র অভিনন্দন: বিদেশি বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করার অঙ্গীকার

নতুন সরকারকে ফিকি-র অভিনন্দন: বিদেশি বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করার অঙ্গীকার

নাঈমা জামান স্বর্নালী: বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিসভা এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের শীর্ষ সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)।
Author

ইনকিলাব

১৯ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for আজ থেকে নতুন সময়সূচিতে ব্যাংক ও শেয়ারবাজার

আজ থেকে নতুন সময়সূচিতে ব্যাংক ও শেয়ারবাজার

নাঈমা জামান স্বর্নালী: পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে দেশের সকল ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি কার্যকর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রমজান মাসজুড়ে গ্রাহকরা আগের চেয়ে ভিন্ন সময়ে ব্যাংকিং ও শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন।
Author

ইনকিলাব

১৯ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই

নাঈমা জামান স্বর্নালী: দেশের অন্যতম শীর্ষ বিস্কুট ও কনফেকশনারি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রায় ১৫৫ কোটি টাকার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
Author

ইনকিলাব

১৯ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for এক হালি লেবুর দামে মিলছে এক ডজন ডিম: রমজানের আগেই অস্থির বাজার

এক হালি লেবুর দামে মিলছে এক ডজন ডিম: রমজানের আগেই অস্থির বাজার

নাঈমা জামান স্বর্নালী: পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই রাজধানীর কাঁচাবাজারে আগুন লেগেছে। ইফতারের অপরিহার্য অনুষঙ্গ লেবুর দাম এতটাই বেড়েছে যে, এখন এক হালি ভালো মানের লেবুর দামে এক ডজন ডিম পাওয়া যাচ্ছে। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই লাগামহীন ঊর্ধ্বগতি দেখা গেছে।
Author

ইনকিলাব

১৯ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for রমজানের শুরুতেই ফলের বাজারে আগুন: আপেল-মাল্টায় কেজিতে বাড়ল ৬০ টাকা

রমজানের শুরুতেই ফলের বাজারে আগুন: আপেল-মাল্টায় কেজিতে বাড়ল ৬০ টাকা

নাঈমা জামান স্বর্নালী: রমজানের প্রথম দিন থেকেই রাজধানীর খুচরা বাজারে ফলের দাম আকাশছোঁয়া। ইফতারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত আপেল, মাল্টা ও কলার দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা ও জোয়ারসাহারা এলাকা ঘুরে দেখা গেছে, সব ধরনের ফলের দাম এক লাফে ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
Author

ইনকিলাব

১৮ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for এলডিসি উত্তরণ পেছাতে কাজ শুরু করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী

এলডিসি উত্তরণ পেছাতে কাজ শুরু করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী

নাঈমা জামান স্বর্নালী: স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা পিছিয়ে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে নতুন সরকার। ব্যবসায়ী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অন্তত তিন বছরের জন্য এই উত্তরণ ‘ডেফার’ বা স্থগিত করতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
Author

ইনকিলাব

১৮ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for সাতকানিয়ায় ১০০০ টন খেজুর মজুত: হিমাগার ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় ১০০০ টন খেজুর মজুত: হিমাগার ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা

নাঈমা জামান স্বর্নালী: রমজান মাসে চড়া দামে বিক্রির আশায় অবৈধভাবে খেজুর মজুত করার দায়ে চট্টগ্রামের সাতকানিয়ায় ‘বার আউলিয়া হিমাগার প্রা. লি.’-এর ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাগরিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।
Author

ইনকিলাব

১৮ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for নতুন সরকারের প্রথম অগ্নিপরীক্ষা: রমজানের বাজার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ

নতুন সরকারের প্রথম অগ্নিপরীক্ষা: রমজানের বাজার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ

নাঈমা জামান স্বর্নালী: দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে প্রথম ও প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ। পবিত্র রমজান মাসের দোরগোড়ায় দায়িত্ব গ্রহণ করায় বাজার স্থিতিশীল রাখা এবং দীর্ঘদিনের জেঁকে বসা ‘সিন্ডিকেট’ ভাঙাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা।
Author

ইনকিলাব

১৮ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for নারী গ্রাহক ও উদ্যোক্তাদের জন্য ইউসিবির বিশেষ সেবা ‘আয়মা’: ৫০ লাখ পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ

নারী গ্রাহক ও উদ্যোক্তাদের জন্য ইউসিবির বিশেষ সেবা ‘আয়মা’: ৫০ লাখ পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ

নাঈমা জামান স্বর্নালী: দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং তাঁদের ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) নিয়ে এসেছে বিশেষ ব্যাংকিং সেবা ‘আয়মা’। এই সেবার আওতায় নারী গ্রাহকেরা গাড়ি কেনা, বাড়ি নির্মাণ, ব্যক্তিগত প্রয়োজন থেকে শুরু করে ব্যবসার প্রসারে বড় অঙ্কের ঋণ সুবিধা পাচ্ছেন। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের সুযোগ রাখা হয়েছে এই প্যাকেজে।
Author

ইনকিলাব

১৮ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ: আকিজবশির গ্রুপে ফিরছেন শেখ বশিরউদ্দীন

অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ: আকিজবশির গ্রুপে ফিরছেন শেখ বশিরউদ্দীন

নাঈমা জামান স্বর্নালী: দীর্ঘ ১৫ মাসের রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে আকিজবশির গ্রুপ-এ ফিরছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে তাঁর এই দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে।
Author

ইনকিলাব

১৭ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for ‘নৈতিকতার প্রশ্নে কখনো আপস করিনি’: বিদায় সংবর্ধনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

‘নৈতিকতার প্রশ্নে কখনো আপস করিনি’: বিদায় সংবর্ধনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

নাঈমা জামান স্বর্নালী: দায়িত্ব পালনকালে নৈতিকতার প্রশ্নে কখনও কোনো আপস করেননি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
Author

ইনকিলাব

১৭ ফেব্রুয়ারী, ২০২৬
Inqilab Logo

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন