প্রকাশিত:
গতকাল

রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের ৩০-৪০ জন শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজ প্রাঙ্গণ থেকে সায়েন্সল্যাব মোড়ের দিকে যায়। বেলা সাড়ে ১১টার দিকে তারা সায়েন্সল্যাব মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। প্রায় ৫-৭ মিনিট সেখানে অবস্থান করার পর পুলিশ তাদের সরিয়ে আবার কলেজ প্রাঙ্গণে নিয়ে আসে।
আন্দোলনকারীরা জানান, হাদি হত্যার বিচার দাবি ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেন। কিন্তু পুলিশ তাদের জোর করে সেখান থেকে সরিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় অবরোধের চেষ্টা করেন। ১০ মিনিটের মধ্যেই পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে।