প্রকাশিত:
গতকাল

রবিবার (৮ ফেব্রুয়ারি) বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নাহিদ ইসলামকে বাংলাদেশ নামের উড়োজাহাজের পাইলট হিসেবে বসিয়ে দেব, আর আমরা গিয়ে পেছনের সিটে গিয়ে প্যাসেঞ্জার হিসেবে বসব, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এগিয়ে নিয়ে যাব।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল। তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার শপথ ছিল না। জনসভায় বিপুল পরিমাণ দলীয় নেতাকর্মী অংশ নেয়। নিরাপত্তা বাহিনীও কঠোর অবস্থানে ছিল।