প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারী, ২০২৬

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এই অভিনন্দন বার্তা পাঠায়।
বিজ্ঞপ্তিতে ফিকি আশা প্রকাশ করে যে, জনগণের সমর্থনে গঠিত এই নতুন সরকার জাতীয় অগ্রগতির জন্য যেসব উন্নয়নমূলক লক্ষ্য নির্ধারণ করেছে, তা দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়িত হবে। এর ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে এবং একটি শক্তিশালী বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে উঠবে বলে সংগঠনটি বিশ্বাস করে।
বিদেশি বিনিয়োগের 'ব্র্যান্ড অ্যাম্বাসাডর' হিসেবে পরিচিত ফিকি জানিয়েছে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে তারা সরকারকে সব ধরনের সহায়তা দিতে সর্বদা প্রস্তুত।
ফিকির সভাপতি রূপালী হক চৌধুরী বলেন, "দেশকে সামনে এগিয়ে নিতে আমরা নতুন সরকারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি। আমরা বিশ্বাস করি, সরকারের গৃহীত পদক্ষেপগুলো বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সঞ্চার করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়ক হবে।"
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের শুরুতেই ফিকি-র মতো একটি বড় সংগঠনের এই সমর্থন ও একযোগে কাজ করার সদিচ্ছা বিনিয়োগ খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।