news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

জাতীয়

বাস ভাড়া না বাড়ানোর নির্দেশ মালিক সমিতির

Next.js logo

প্রকাশিত:

২২ এপ্রিল, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত সারা দেশে বাসভাড়া না বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার বাস মালিক সমিতির মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে কঠোর অবস্থান জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ডিজেলের দাম বাড়ার অজুহাতে সরকারের সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই ভাড়া বৃদ্ধি করা যাবে না এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলা হয়েছে।

Thumbnail for বাস ভাড়া না বাড়ানোর নির্দেশ মালিক সমিতির
ইনকিলাব

দেশজুড়ে সব রুটে চলাচলকারী পরিবহন মালিক ও শ্রমিকদের এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় পরিবহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ডলারের ঊর্ধ্বগতির কারণে গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও অনেক বেড়েছে। এই অবস্থায় পরিবহন খাতকে লোকসান থেকে রক্ষা করতে দ্রুত বাস্তবসম্মত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে সমিতি।

অন্যদিকে, আন্তর্জাতিক ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একতরফাভাবে ভাড়া বাড়ানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ সতর্কবার্তা দেন।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন