প্রকাশিত:
২ জানুয়ারী, ২০২৬

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
মোনামী বলেন, ‘এখানে আমরা যারা একত্র হয়েছি, আমরা সবাই একটি দাবিতেই এসেছি—শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার। আমি মনে করি, এখানে আরও মানুষের আসা দরকার। বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। শুধু একই মুখ বারবার আসলে চলবে না। জুলাই মাসে যেমন বিশাল জনসমুদ্র শাহবাগে অবস্থান নিয়েছিল, তেমন অংশগ্রহণই এখন দরকার।’
ঢাবির লোকপ্রশাসন বিভাগের এই শিক্ষক আরও বলেন, ‘আমার মনে হয় না যতক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় নামছি না, যতক্ষণ পর্যন্ত রাজপথ দখল করছি না, ততক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার হবে। অনেক দেরি হয়ে গেছে, আমরা দীর্ঘদিন ধরে ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছি। আই ডোন’t থিঙ্ক দ্যাট স্টেট শুড টেস্ট আস—রাষ্ট্রের উচিত নয় আমাদের এই পরীক্ষা নেওয়া।’
সোশ্যাল মিডিয়ায় শুধু দুঃখ প্রকাশে সীমাবদ্ধ না থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেকেই অনলাইনে দুঃখ প্রকাশ করছেন। যারা বাসায় বসে দুঃখ প্রকাশ করছেন, তাদের অনুরোধ—ইনকিলাব মঞ্চের সঙ্গে যুক্ত হন, আমাদের সঙ্গে রাজপথে আসুন, সবাই মিলে বিচারের দাবি তুলুন।’
হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। এক পর্যায়ে তা অবরোধে রূপ নেয়। বিকেলে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
এর আগে বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে খুনের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে চার্জশিট দাখিল না হলে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।
তিনি বলেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের বিভ্রান্তিকর বক্তব্য আমরা বিশ্বাস করি না। হাদিকে হত্যা করা হয়েছে, কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন। ঘটনার ২১ দিন পার হলেও সরকার এখনো প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি, যা সরকারের সদিচ্ছার অভাবেরই প্রমাণ।’
তিনি আরও বলেন, খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চার্জশিট ছাড়া কোনো পদক্ষেপই গ্রহণযোগ্য হবে না। এই হত্যাকাণ্ডের পেছনে যাদের হাত রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।