news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

পরিবেশ

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

Next.js logo

প্রকাশিত:

১৬ জানুয়ারি, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

আখী খলিল : মাঘের শুরুতেই দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে শীত। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দেশের তিনটি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে।

Thumbnail for শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
ইনকিলাব

দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে নদী অববাহিকায় কুয়াশার দাপট থাকার কথাও সংস্থাটি জানায়। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

 

পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা কখনো বাড়বে, কখনো কমবে আবার কখনো অপরিবর্তিত থাকতে পারে। তবে ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে বলা হয়েছে,সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ ও আগামীকাল দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যার ফলে দুপুরে কিছুটা স্বস্তি মিলতে পারে।

 

জানুয়ারি মাসের শেষের দিকে তাপমাত্রা আবার কমতে শুরু করতে পারে। চলতি মাসে আরও দু-একটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে।

 

এ ছাড়াও উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

 

এদিকে শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

তীব্র শীত ও কুয়াশার কারণে শিশু ও বয়স্কদের ঠান্ডা জনিত রোগ (যেমন: নিউমোনিয়া, অ্যাজমা) থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এছাড়া ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকলে বীজতলার ক্ষতি এড়াতে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিতে বলা হয়েছে।

 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা