news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

পরিবেশ

কুয়াশার কারণে ঢাকার ৪ ফ্লাইট গেলো কলকাতায়

Next.js logo

প্রকাশিত:

১ জানুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (৩১ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পর্যন্ত ৪টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

Thumbnail for কুয়াশার কারণে ঢাকার ৪ ফ্লাইট গেলো কলকাতায়
ইনকিলাব

ডাইভারশনের বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

বিমানবন্দর সূত্র জানায়, মধ্যরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই ও দোহা থেকে আসা দুটি ফ্লাইট, মদীনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এবং তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামতে না পেরে কলকাতায় অবতরণ করে।

আবহাওয়া স্বাভাবিক হলে বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। এরপর ডাইভারশন হওয়া ফ্লাইটগুলো কলকাতা থেকে ফিরে আসে।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ১৭ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু কিছু জেলা থেকে শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী পাঁচদিনের মধ্যে দেশের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

কুয়াশার কারণে ঢাকার ৪ ফ্লাইট গেলো কলকাতায়