news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

আন্তর্জাতিক

সুদান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত: আবারও জরুরি যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

Next.js logo

প্রকাশিত:

২৮ ডিসেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আখী খলিল : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আবারো অবিলম্বে সুদানে গৃহযুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

Thumbnail for সুদান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত: আবারও জরুরি যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের
ইনকিলাব

সুদানে সেনাবাহিনী (SAF) ও আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর মধ্যে চলমান যুদ্ধ এক ভয়াবহ ও নতুন ধাপে প্রবেশ করেছে। বিশেষ করে দক্ষিণ ও পশ্চিম সুদান সীমান্ত এলাকায় সংঘাত তীব্রতর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ আবারও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আবারো অবিলম্বে সুদানে গৃহযুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা শান্তি উদ্যোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার জাতিসংঘ এ আহ্বান জানায়।

 

গত সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) এবং পরবর্তী দিনগুলোতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সুদানের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, "সুদানের এই যুদ্ধ কেবল একটি গৃহযুদ্ধ নয়, এটি এখন একটি আন্তর্জাতিক সমস্যায় রূপ নিয়েছে।" তিনি যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক সংকটকে 'বিশ্বের সবথেকে বড় দুর্যোগ' হিসেবে আখ্যা দিয়েছেন।

 


জাতিসংঘের পক্ষ থেকে প্রধানত যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে: 
১. আঞ্চলিক অস্থিরতা 
২. মানবিক বিপর্যয়
৩. বেসামরিক নিধন

 

এই সংকটের মাঝেই সুদানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি শান্তি প্রস্তাব পেশ করেছেন।

 

জান্তা সমর্থিত আরএসএফ এই শান্তি প্রস্তাবকে প্রত্যাখ্যান করে একে অবাস্তব বলে বর্ণনা করেছে। অন্যদিকে, বড় শক্তিগুলো এই সংকট সমাধানে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। ফলে ১০০০ দিন পার হতে যাওয়া এই যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

 


জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে যে, এখনই যুদ্ধ না থামলে সুদান একটি পূর্ণাঙ্গ দুর্ভিক্ষের কবলে পড়বে।
 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সুদান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত: আবারও জরুরি যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের