প্রকাশিত:
গতকাল

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে।
ডিএমপির এ কর্মকর্তা জানান, বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যানও মাঠে মোতায়েন থাকবে, যাতে যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে আপনাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে।
কোনো সম্ভাব্য হুমকি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে সুনির্দিষ্ট কোনো হুমকির তথ্য নেই। তবুও সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।