news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

প্রবাস

রেমিট্যান্সে বড় চমক: প্রবাসীদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্যাকেজ ঘোষণা

Next.js logo

প্রকাশিত:

৮ জানুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

আখী খলিল : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।এ নির্দেশনা অনুযায়ী রেমিট্যান্স পৌঁছার দিন বা পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে হবে। নতুন বছরের শুরুতেই রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিশেষ এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

Thumbnail for রেমিট্যান্সে বড় চমক: প্রবাসীদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্যাকেজ ঘোষণা
ইনকিলাব

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দিয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। অবশ্য এ নির্দেশনার পূর্ণ বাস্তবায়নে ব্যাংকগুলোকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

 

ডলার সংকট কাটিয়ে রিজার্ভের গ্রাফ ঊর্ধ্বমুখী করতে প্রবাসীদের জন্য বড় ধরনের সুযোগ-সুবিধা ও নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারির মাধ্যমে এই ‘রেমিট্যান্স প্যাকেজ’ ঘোষণা করা হয়। এর ফলে বৈধ পথে টাকা পাঠানো প্রবাসীরা আগের চেয়ে বেশি আর্থিক সুবিধা ও সামাজিক মর্যাদা পাবেন।

 

নতুন নির্দেশনার আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে ইনওয়ার্ড রেমিট্যান্সের (অভ্যন্তরীণ প্রবাসী আয়) বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। ব্যাংকিং সময়ের মধ্যে প্রাপ্ত রেমিট্যান্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময়ের পর প্রাপ্ত রেমিট্যান্স পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা করতে হবে।

 

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্সের ওপর কড়াকড়ি কমিয়ে সুবিধা বাড়ালে প্রবাসীরা হুন্ডির পথ পরিহার করবেন। এতে করে আগামী তিন মাসের মধ্যে দেশের রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।

 

প্রবাসীদের জন্য এই বিশেষ প্যাকেজ কেবল অর্থনৈতিক নয়, বরং মানসিকভাবেও তাদের দেশের প্রতি দায়বদ্ধতা বাড়াবে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

রেমিট্যান্সে বড় চমক: প্রবাসীদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্যাকেজ ঘোষণা