news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

প্রবাস

প্রবাসীদের জন্য সুখবর ভিসা যাচাইয়ে চালু হলো ‘আমি প্রবাসী’ অ্যাপ

Next.js logo

প্রকাশিত:

১১ জানুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীদের জন্য ‘আমি প্রবাসী’ অ্যাপ নিয়ে এসেছে বিশেষ সুবিধা। এখন থেকে প্রবাসীরা যাত্রার পূর্বেই এই অ্যাপের মাধ্যমে তাদের ভিসা যাচাই করতে পারবেন। জরুরি সেবা গ্রহণ করতে ১৬৭৬৮ নম্বরে কল করা যাবে।

Thumbnail for প্রবাসীদের জন্য সুখবর ভিসা যাচাইয়ে চালু হলো ‘আমি প্রবাসী’ অ্যাপ
ইনকিলাব

রবিবার (১১ জানুয়ারি) আমি প্রবাসী অ্যাপের মা‌লিকাধীন প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি অভিবাসীদের জন্য যাত্রার আগে ভিসা যাচাইয়ের নতুন সেবা চালু করেছে প্লাটফর্‌মটি। প্রবাসী কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া, নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। সেবাটি ইতোমধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে সেবাটি পাওয়া যাচ্ছে। এই সেবায় প্রবাসীরা হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য দেবেন।

এরপর ‘আমি প্রবাসী’ টিম ভিসার তথ্য যাচাই করবে।

যাচাই শেষে গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠানো হবে, যেখানে ভিসাটি বৈধ নাকি অবৈধ তা জানানো হবে। যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। আর ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে, এসএমএসে ভিসার বৈধতা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

প্রবাসীদের জন্য সুখবর ভিসা যাচাইয়ে চালু হলো ‘আমি প্রবাসী’ অ্যাপ