news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বাংলাদেশ

কুমিল্লায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

Next.js logo

প্রকাশিত:

১৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Thumbnail for কুমিল্লায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ
ইনকিলাব

জানা গেছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় পৌঁছলে একটি কোচের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ঘটনার পর যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হয়।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচের দুই পাশের ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয় এবং বেশ কয়েকজন যাত্রীকে বিকল্প বাহনে পাঠানো হয়।

বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লাইনচ্যুত কোচটি উদ্ধারের কাজ চলমান আছে। কোচটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

কুমিল্লায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ