news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বাংলাদেশ

জামিননামা ছাড়াই তিন হত্যা মামলার আসামির ‘ভুল মুক্তি’

Next.js logo

প্রকাশিত:

২৯ জানুয়ারি, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে ভুলবশত মুক্তি দেওয়ার ঘটনায় প্রশাসনিক ত্রুটি ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। গেল ২৭ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Thumbnail for জামিননামা ছাড়াই তিন হত্যা মামলার আসামির ‘ভুল মুক্তি’
ইনকিলাব


কারা কর্তৃপক্ষ একে ‘ভুল মুক্তি’ হিসেবে উল্লেখ করলেও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

ভুল করে মুক্তি পাওয়া তিন আসামি হলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা সবাই ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা এবং একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাবন্দি ছিলেন।

ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। কারাগারের কর্মকর্তা ভুল করে আসামিদের মুক্তি দিয়েছেন। এটি ‘ভুলমুক্তি’। পরে সবকিছু জানানো হবে।

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, হত্যা মামলার তিন আসামিকে প্রডাকশন ওয়ারেন্ট থাকা সত্ত্বেও ভুলক্রমে জামিননামা ভেবে মুক্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার তদন্তে বৃহস্পতিবার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জাকারিয়া ইমতিয়াজ আমাদের জানিয়েছে, অসতর্কতাবশত ভুল করে আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি কাজ করবে।

ডিআইজি প্রিজন্স তৌহিদুল ইসলাম আরও বলেন, যে বা যেসব কর্মকর্তা এই ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, এমন ঘটনার বিষয়ে আমরা অবগত নই। তবে আসামি গ্রেপ্তারে পুলিশের সহযোগিতা প্রয়োজন হবে। তাৎক্ষণিকভাবে জানানো হলে আসামিদের ধরতে সুবিধা হতো।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

জামিননামা ছাড়াই তিন হত্যা মামলার আসামির ‘ভুল মুক্তি’