প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারী, ২০২৬

এছাড়া চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১২ ও চট্টগ্রাম-১৩ আসনেও 'না' ভোটের পাল্লা ভারী। সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, রাঙ্গামাটি আসনে ২ লাখ ৭৩ হাজার ৮০০ জন গণভোটে অংশ নেন। এর মধ্যে ১ লাখ ৭৯ হাজার ৮০৫ জন 'না' এবং ৭১ হাজার ৭১৯ জন 'হ্যাঁ' ভোট দিয়েছেন।
খাগড়াছড়িতে ৩ লাখ ৪৩ হাজার ৩১৪টি ভোটের মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৯৪২ জন 'না' ভোট দিয়েছেন। অন্যদিকে বান্দরবানে ১ লাখ ৬৩ হাজার ৪২৯ জন ভোটারের মধ্যে ৯০ হাজার ১৫৬ জন 'না' ভোটের পক্ষে রায় দিয়েছেন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ২ লাখ ৬১ হাজার ৪৭ জন ভোটারের মধ্যে ১ লাখ ৩১ হাজার ৪৯৩ জন 'না' ভোট দিয়েছেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১ লাখ ৯৩ হাজার ৪৯৩টি ভোটের মধ্যে 'না' ভোটের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৮১৪।
আর চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ২ লাখ ২১ হাজার ৩৫ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৬২৯ জন 'না' ভোট দিয়েছেন।
বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির ২৩টি আসনের মধ্যে ২১টিতেই বিএনপি জয়লাভ করেছে। বাকি দুটি আসনে জয় পেয়েছে জামায়াত মনোনীত প্রার্থী।
উল্লেখ্য, 'না' ভোটে জয়ী হওয়া ৬টি আসনেই বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানালেও স্থানীয় বিএনপি নেতাদের 'না' ভোটের প্রচারণা এবং আওয়ামী লীগের ভোট যুক্ত হওয়ায় এই ফলাফল এসেছে।