news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বাংলাদেশ

পালকিতে চরে ভোট দিলেন ১০২ বছরের বৃদ্ধা

Next.js logo

প্রকাশিত:

১২ ফেব্রুয়ারি, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ মুন্সীগঞ্জে পালকিতে চরে গিয়ে ভোট দিলেন ১০২ বছরের এক বৃদ্ধা। মুন্সীগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঘটে এমন ব্যতিক্রমী ঘটনা; সেই বৃদ্ধার নাম চান বানু।

Thumbnail for পালকিতে চরে ভোট দিলেন ১০২ বছরের বৃদ্ধা
ইনকিলাব

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে দুই নাতি সোহেল ও সুজনকে নিয়ে ভোটকেন্দ্রে যান চান বানু। দেখা যায়, সে সময় তার দুই নাতি ছাড়াও স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।

জানা গেছে, স্থানীয় বিএনপি নেতাদের উৎসাহে আর ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের আয়োজনে এ ভোটসম্পন্ন করা হয়। ওই বৃদ্ধাকে বহন করা পালকিটি মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ এবং বিএনপি নির্বাচনী ফেস্টুন দিয়ে সাজানো ছিল; পালকির সাথে থাকা ৭-৮ জনকে ‘চলো চলো ভোট দিতে চলো’ বলে স্লোগান দিতে শোনা যায়।

এ নিয়ে স্থানীয় হলদিয়া ইউনিয়নের ৯ নং ইউপি ওয়ার্ড সদস্য মেহেদী হাসান শরীফ বলেন, ওই বৃদ্ধ আমার বড় মা হন। তার বয়স ১০২ বছর। তাকে ভোট দেওয়ার জন্য আমিই পালকিটি ভাড়া করে দিয়েছিলাম। ওই পালকিতে চড়ে আরও আমার এলাকার কয়েকজন বৃদ্ধ অসুস্থ মানুষ ভোট দিয়েছেন। এজন্য পালকি চালকদের ১০ হাজার টাকা ভাড়া দিতে হয়েছে, সেটা আমি দিয়েছি।

মেহেদী আরও বলেন, আমার বড় মায়ের ছেলে-মেয়েরা অনেক আগেই মারা গেছে, নাতিরা আছে। আমার বড় মা তার দুই নাতি সোহেল ও সুজনকে সাথে নিয়ে সে ভোট দিতে আসে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

পালকিতে চরে ভোট দিলেন ১০২ বছরের বৃদ্ধা