news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বাণিজ্য

রমজানে সংকট রুখতে ব্রাজিল থেকে আসছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন তেল

Next.js logo

প্রকাশিত:

২২ জানুয়ারি, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

নাঈমা জামান স্বর্নালী: আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের বাজারে কৃত্রিম সংকট রোধ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজার থেকে জরুরি ভিত্তিতে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই তেলের উৎস দেশ হিসেবে থাকছে ব্রাজিল।

Thumbnail for রমজানে সংকট রুখতে ব্রাজিল থেকে আসছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন তেল
ইনকিলাব

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


সরবরাহকারী প্রতিষ্ঠান এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস ইনকরপোরেটেড, কানাডা (উৎস: ব্রাজিল)। মোট আমদানীর পরিমাণ ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার। মোট ব্যয় ধরা হয়েছে ৩৫৭ কোটি ৬২ লাখ ১ হাজার ১০০ টাকা। আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতি (DPM)-তে আমদানী করা হবে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই লিটারের পেট বোতলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ধরা হয়েছে ১৩১ টাকা ৪৯ পয়সা। তবে টিসিবি-র গুদাম পর্যন্ত পৌঁছানো এবং অন্যান্য আনুষঙ্গিক খরচসহ প্রতি লিটারের মোট দাম পড়বে ১৬৩ টাকা ০৬ পয়সা।  

 

বাজার স্থিতিশীল রাখতে সরকার এই তেল খোলাবাজারে বিক্রয় করবে। কর্মকর্তারা জানিয়েছেন, এই তেল বর্তমানে নির্ধারিত বাজার মূল্যের চেয়ে কম দামে সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে। তবে সরকারের কেনা দামের চেয়ে কিছুটা বেশি মূল্যে বিক্রি করা হবে বলে এতে কোনো ভর্তুকির প্রয়োজন হবে না।

 

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহেও থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছিল। রমজানের আগে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই ধারাবাহিকভাবে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

রমজানে সংকট রুখতে ব্রাজিল থেকে আসছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন তেল