প্রকাশিত:
গতকাল

গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে জাহাজটি বাংলাদেশের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রা শুরুর দুই দিনের মাথায় থাইল্যান্ডের ফুকেট উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। সমুদ্র উত্তাল থাকায় জাহাজটি একদিকে কাত হতে শুরু করলে ক্যাপ্টেন সেটিকে ‘পরিত্যক্ত’ ঘোষণা করেন।
শনিবার বেলা সাড়ে তিনটার দিকে দুর্ঘটনাস্থলের কাছে থাকা একটি মাছ ধরার নৌযান এবং থাই নৌবাহিনীর একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৬ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে। থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম দ্য ফুকেট নিউজ আজ রোববার এই তথ্য নিশ্চিত করেছে।
জাহাজটিতে বাংলাদেশি আমদানিকারকদের মোট ২৯৭ একক (TEUs) কনটেইনার পণ্য ছিল। উদ্বেগজনক বিষয় হলো মোট কনটেইনার সংখ্যা ২৯৭টি। বিপজ্জনক পণ্যবাহী কনটেইনার ১৪টি। জাহাজটির দৈর্ঘ্য ১১৫ মিটার।
জাহাজটির স্থানীয় এজেন্ট ‘আলভি লাইন্স বাংলাদেশ’-এর ব্যবস্থাপক মো. মুকুল হোসেন জানান, উদ্ধারকৃত নাবিকদের বর্তমানে ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে এবং তারা সবাই সুস্থ আছেন। পণ্য উদ্ধারের বিষয়ে বীমা কোম্পানি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।