প্রকাশিত:
গতকাল

সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে পাবনা-৫ (সদর) আসনে ভোটার হিসেবে তিনি ভোট প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।
নিজের নির্বাচনি এলাকা পাবনা-৫ আসনে না যাওয়ার ব্যাখ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছিলেন, আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে ওখানে যাই, তাহলে ভোটের দিন আমার ভোটকেন্দ্রটিসহ পুরো পাবনা জেলাতেই একটা প্রভাব পড়বে আমার নিরাপত্তার কারণে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে হয়তো বা একটু বিড়ম্বিত হবে, একটু বাধার সম্মুখীন হবে। হয়তো কিছুক্ষণের জন্য। আমার সচেতন বুদ্ধি বলে, এই ক্ষেত্রে আমার এলাকায় গিয়ে ভোট দেওয়া, সাধারণ ভোটারদের বিঘ্নিত করা আমার উচিত হবে না।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচন কমিশন বিধান অনুযায়ী, সরকারি চাকরিজীবী যারা নির্বাচনের দিন নিজ এলাকার বাইরে ডিউটিতে থাকবেন কিংবা কারাবন্দি বা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পান।