news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

অর্থনীতি

আজ থেকে বন্ধ বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহকসেবা

Next.js logo

প্রকাশিত:

২৩ নভেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

মিথিলাঃ সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং অটোমেটেড চালানসহ সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করে দিচ্ছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। রোববার (২৩ নভেম্বর) থেকে একযোগে মতিঝিলসহ সব অফিস থেকে এসব গ্রাহকসেবা বন্ধ হচ্ছে।

Thumbnail for আজ থেকে বন্ধ বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহকসেবা
ইনকিলাব

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক সাধারণ মানুষের কাছে এসব সেবা কাউন্টারের মাধ্যমে প্রদান করে না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয় বিবেচনায় গ্রাহকসংশ্লিষ্ট এসব সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সেবা দিতে পারে, সে জন্য তদারকি বাড়ানো হবে।

জানা গেছে, প্রথমে সিদ্ধান্ত হয় আগামী ৩০ নভেম্বর প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য অফিস থেকে এসব সেবা বন্ধ করা হবে। তবে সময় এগিয়ে এনে সব অফিসে একযোগে বন্ধের সিদ্ধান্ত হয়।

এতদিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল ছাড়াও ঢাকার সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেট অফিস গ্রাহক-সংশ্লিষ্ট এসব সেবা দিয়ে আসছিল।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

আজ থেকে বন্ধ বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহকসেবা