news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

অর্থনীতি

মঙ্গলবার থেকে আইইইপিএ শুল্ক আদায় বন্ধ করছে সিবিপি: ১৭৫ বিলিয়ন ডলার ফেরতের শঙ্কা

Next.js logo

প্রকাশিত:

২৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

নাঈমা জামান স্বর্নালী: আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA) অনুযায়ী আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত শুল্ক আদায় বন্ধ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি)। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট (ইএসটি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Thumbnail for মঙ্গলবার থেকে আইইইপিএ শুল্ক আদায় বন্ধ করছে সিবিপি: ১৭৫ বিলিয়ন ডলার ফেরতের শঙ্কা
ইনকিলাব

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আইইইপিএ-এর অধীনে আরোপিত এই পাল্টা শুল্ককে ‘অবৈধ’ ঘোষণা করে। আদালতের রায়ের পর তিন দিন অতিবাহিত হলেও বন্দরে শুল্ক আদায় অব্যাহত ছিল। সিবিপি তাদের কার্গো সিস্টেম মেসেজিং সার্ভিসে (সিএসএমএস) আমদানিকারক ও জাহাজ মালিকদের জানিয়েছে যে, মঙ্গলবার থেকে এই সংক্রান্ত সমস্ত শুল্ক কোড নিষ্ক্রিয় করা হবে।


আইইইপিএ শুল্ক অবৈধ ঘোষিত হলেও দমে যাননি প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ভিন্ন আইনের আশ্রয় নিয়ে প্রথমে বিশ্বজুড়ে ১০ শতাংশ এবং পরবর্তীতে ১৫ শতাংশ নতুন শুল্ক আরোপ করেছেন। সিবিপি পরিষ্কার করেছে যে, আইইইপিএ শুল্ক বন্ধ হলেও নিচের শুল্কগুলো অপরিবর্তিত থাকবে:

২৩২ নম্বর ধারা: জাতীয় নিরাপত্তা সংক্রান্ত শুল্ক।

৩০১ নম্বর ধারা: অন্যায় বাণিজ্য চর্চা বিরোধী শুল্ক।


রয়টার্সের তথ্যমতে, আদালতের এই রায়ের ফলে গত কয়েক বছরে আইইইপিএ শুল্ক খাত থেকে আদায় করা প্রায় ১৭৫ বিলিয়ন (১৭ হাজার ৫০০ কোটি) ডলার আমদানিকারকদের ফেরত দিতে হতে পারে মার্কিন সরকারকে। একটি গবেষণা বলছে, এই আইন ব্যবহার করে প্রতিদিন গড়ে ৫০ কোটি ডলারের বেশি রাজস্ব আদায় করত যুক্তরাষ্ট্র। তবে সংগৃহীত এই বিপুল অর্থ কীভাবে বা কবে নাগাদ ফেরত দেওয়া হবে, সে বিষয়ে সিবিপি এখনো কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেয়নি।


আমদানিকারক ও বণিক সম্প্রদায়ের জন্য সিবিপি জানিয়েছে যে, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নির্দেশিকা বা গাইডলাইন আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে জানানো হবে। এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

মঙ্গলবার থেকে আইইইপিএ শুল্ক আদায় বন্ধ করছে সিবিপি: ১৭৫ বিলিয়ন ডলার ফেরতের শঙ্কা