news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

অর্থনীতি

অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ: আকিজবশির গ্রুপে ফিরছেন শেখ বশিরউদ্দীন

Next.js logo

প্রকাশিত:

১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

নাঈমা জামান স্বর্নালী: দীর্ঘ ১৫ মাসের রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে আকিজবশির গ্রুপ-এ ফিরছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে তাঁর এই দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে।

Thumbnail for অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ: আকিজবশির গ্রুপে ফিরছেন শেখ বশিরউদ্দীন
ইনকিলাব

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে তিনি তাঁর স্ত্রী ইফসিয়া মাহিনকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন।


বিদায়ী বক্তব্যে শেখ বশিরউদ্দীন তাঁর দায়িত্ব পালনের মূলনীতির কথা তুলে ধরেন। তিনি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনো আপস করিনি, কখনো করবও না। আমি বাংলাদেশের জন্য কাজ করেছি, আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য কাজ করেছি। এই সুখস্মৃতি নিয়ে আমি আমার নিজস্ব ব্যবসায়িক কাজে ফিরে যাচ্ছি।”


সরকারি কর্মকর্তাদের সম্পর্কে তাঁর আগের ধারণা বদলে যাওয়ার কথা স্বীকার করে তিনি তাঁদের প্রশংসা করেন। তিনি বলেন, সঠিক নেতৃত্ব পেলে সরকারি কর্মকর্তারা দেশের সম্পদে পরিণত হন। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে কর্মকর্তাদের আচরণে পরিবর্তনের ওপর জোর দেন তিনি। কোনো অন্যায্য কাজে সায় না দিয়ে কর্মকর্তাদের বিনয়ের সঙ্গে ‘না’ বলার সাহস রাখতে উদ্বুদ্ধ করেন তিনি।

 

পাশাপাশি, নতুন মন্ত্রিসভার সদস্যদের পূর্ণ সহযোগিতা এবং প্রয়োজনে সরাসরি দ্বিমত পোষণেরও পরামর্শ দেন এই বিদায়ী উপদেষ্টা।

 

এক নজরে শেখ বশিরউদ্দীনের রাষ্ট্রীয় যাত্রা
শুরু: ২০২৪ সালের ১০ নভেম্বর বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টার দায়িত্ব গ্রহণ। ওই দিনই তিনি আকিজবশির গ্রুপের এমডি পদ ছাড়েন।

অতিরিক্ত দায়িত্ব: ২০২৫ সালের ১৫ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

চেয়ারম্যান নিয়োগ: ২০২৫ সালের ২৭ আগস্ট তাঁকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়।


শেখ বশিরউদ্দীন পুনরায় তাঁর প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠী আকিজবশির গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব বুঝে নেবেন। এই গ্রুপটি সিরামিকস, স্যানিটারি, টেবিলওয়্যার, পার্টিকেল বোর্ড, পাট, স্টিল ও চা-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

 

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ: আকিজবশির গ্রুপে ফিরছেন শেখ বশিরউদ্দীন