প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারী, ২০২৬

লেনদেন ও অফিস সময়সূচি
সাধারণ সময়ে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন চললেও রমজান মাসে এই সময় কিছুটা কমিয়ে আনা হয়েছে।
লেনদেন শুরু: সকাল ১০:০০ মিনিট।
লেনদেন শেষ: দুপুর ১:৪০ মিনিট।
পোস্ট ক্লোজিং সেশন: দুপুর ১:৪০ থেকে ১:৫০ পর্যন্ত (১০ মিনিট)।
অফিস সময়: সকাল ৯:০০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত।
ডিএসই জানিয়েছে, ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত নির্ধারিত পোস্ট ক্লোজিং সেশনে বিনিয়োগকারীরা নতুন কোনো দাম প্রস্তাব করতে পারবেন না। তবে দিনের নির্ধারিত 'ক্লোজিং প্রাইস' বা সমাপনী মূল্যে শেয়ার ও ইউনিট কেনাবেচার সুযোগ থাকবে।
রমজান ও পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে শেয়ারবাজার আবার তার নিয়মিত সময়সূচিতে ফিরে যাবে। অর্থাৎ, ঈদের পর পুনরায় সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে।
বিনিয়োগকারীদের সুবিধার্থে এবং রমজানে ইবাদত ও যাতায়াতের কথা বিবেচনা করে প্রতি বছরই এই বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়।