news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বিনোদন

হাসপাতালের অব্যবস্থাপনায় চটেছেন সালমান খান

Next.js logo

প্রকাশিত:

২০ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

আখী খলিল : নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও জনস্বার্থ বা প্রিয়জনদের অবহেলার প্রশ্নে বরাবরই সরব বলিউড সুলতান সালমান খান। সম্প্রতি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে সেখানকার অব্যবস্থাপনা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

Thumbnail for হাসপাতালের অব্যবস্থাপনায় চটেছেন সালমান খান
ইনকিলাব


বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে যখন গোটা সিনেমা পাড়ায় উদ্বেগ কাজ করছে, ঠিক তখনই বাবার ব্যক্তিগত স্বাস্থ্যগত তথ্য প্রকাশ্যে আসা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুপারস্টার সালমান খান।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে প্রবীণ এই ব্যক্তিত্বকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই চিকিৎসকরা নিয়মিত ‘হেলথ বুলেটিন’ বা স্বাস্থ্যবার্তা গণমাধ্যমের কাছে প্রকাশ করে আসছেন।

 

বিষয়টি নিয়ে রীতিমতো চটেছে পুরো খান পরিবার। সালমানের অভিযোগ, পরিবারের অনুমতি ছাড়া একজন ব্যক্তির শারীরিক অবস্থার খুঁটিনাটি জনসমক্ষে প্রচার করা তার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন।

 

সেলিম খান কে নিয়ে হাসপাতালে পৌঁছানোর পর পর্যাপ্ত লোকবল এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। খবর পেয়ে সালমান নিজে হাসপাতালে উপস্থিত হন এবং সেখানকার বিশৃঙ্খলা দেখে সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

 

ইমার্জেন্সি ওয়ার্ডে সংকটাপন্ন রোগীদের সেবা দিতে দেরি হওয়া নিয়ে তিনি কঠোর প্রশ্ন তোলেন।সালমান বলেন, "হাসপাতাল কেবল বড়লোকদের জন্য নয়, সাধারণ মানুষের প্রাণ বাঁচানোই এখানকার প্রথম কাজ হওয়া উচিত।" হাসপাতালের কিছু অংশে অস্বাস্থ্যকর পরিবেশ দেখেও তিনি বিরক্তি প্রকাশ করেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষ শুরুতে বিষয়টিকে 'যান্ত্রিক ত্রুটি' বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সালমানের চাপের মুখে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। হাসপাতালের একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, "আমরা সালমান খানের উদ্বেগকে সম্মান করি এবং আমাদের সেবার মান বাড়াতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি।"

 

সালমান খানের পক্ষ থেকে কড়া বার্তা পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ নতিস্বীকার করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে অনুমতি ছাড়া সেলিম খানকে নিয়ে আর কোনো মেডিকেল বুলেটিন বা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। হাসপাতাল কর্তৃপক্ষের এমন অপেশাদার আচরণে সালমান ও তার পরিবার সরাসরি তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছেন।

 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনরা সালমানের প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলছেন, সেলিব্রিটি হয়েও সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে কথা বলায় তার দায়িত্বশীলতার পরিচয় পাওয়া গেছে। টুইটারে (বর্তমানে এক্স) #SalmanKhan ট্রেন্ডিংয়ে উঠে এসেছে।

 

প্রিয় অভিনেতার বাবার এমন অসুস্থতায় সামাজিক যোগাযোগমাধ্যমে অগণিত ভক্ত দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠাচ্ছেন। তবে পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে যাতে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানো হয়।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

হাসপাতালের অব্যবস্থাপনায় চটেছেন সালমান খান