news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বিনোদন

ক্যারিয়ারের ‘মোড় ঘোরানো’ সিনেমা ‘কেনেডি’ নিয়ে উচ্ছ্বসিত সানি লিওনি

Next.js logo

প্রকাশিত:

২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

নাঈমা জামান স্বর্নালী: সাবেক পর্নো তারকা থেকে বলিউডের নিয়মিত মুখ হয়ে ওঠা সানি লিওনি তাঁর ১৫ বছরের ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। তবে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ সিনেমাটিকে তিনি নিজের জীবনের অন্যতম সেরা এবং বিশেষ কাজ হিসেবে অভিহিত করেছেন। সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই ছবি এবং এতে নিজের ‘চার্লি’ চরিত্রটি নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।

Thumbnail for ক্যারিয়ারের ‘মোড় ঘোরানো’ সিনেমা ‘কেনেডি’ নিয়ে উচ্ছ্বসিত সানি লিওনি
ইনকিলাব

ছবিতে সানি লিওনির উপস্থিতি খুব দীর্ঘ সময়ের জন্য না হলেও তা নিয়ে তিনি মোটেও বিচলিত নন। সানির মতে, পর্দায় কতক্ষণ থাকলেন তার চেয়ে চরিত্রটি কতটা প্রভাব ফেলতে পারল, সেটাই বড় কথা।

 

তিনি বলেন, "ছবিটি দেখলে মনে হবে না যে আমি এসে হঠাৎ হারিয়ে গেছি। ‘কেনেডি’তে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে এবং প্রতিটি চরিত্রের নিজস্ব প্রভাব আছে।"

 

পরিচালক অনুরাগ কাশ্যপের কাছ থেকে প্রথমবার ডাক পাওয়ার স্মৃতি সানির কাছে আজও অবিশ্বাস্য। শুরুতে অনুরাগ সানির স্বামী ড্যানিয়েলকে ফোন করেছিলেন। 

সানি জানান, তিনি নিজে থেকেই অডিশন দিতে চেয়েছিলেন, যদিও অনুরাগ বলেছিলেন তার প্রয়োজন নেই। চিত্রনাট্য নিয়ে মজার অভিজ্ঞতা শেয়ার করে সানি বলেন, তিনি কঠিন হিন্দি শব্দ থাকা সত্ত্বেও সংলাপ মুখস্থ করেছিলেন, যা নিয়ে সেটে সবাই বেশ মজাও করেছিলেন।

 

ছবিতে সানি অভিনয় করেছেন ‘চার্লি’ নামক একটি চ্যালেঞ্জিং চরিত্রে। এই চরিত্রের জন্য সবচেয়ে কঠিন ছিল একটি বিশেষ ধরনের হাসি রপ্ত করা। সানি বলেন, "জীবনে কখনো ওভাবে হাসিনি। প্রস্তুতির জন্য যেখানেই যেতাম, চার্লির মতো করে হাসতাম। আমার টিম ভেবেছিল আমি বোধহয় পাগল হয়ে গেছি।"

চরিত্রটির নিখুঁত রূপায়ণের জন্য তিনি নিয়মিত সংলাপ কোচিং, স্ক্রিপ্ট রিডিং এবং ওয়ার্কশপ করেছেন।

 

আন্তর্জাতিক প্রশংসা ও ওটিটি মুক্তি কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে ‘কেনেডি’। ছবিতে সানি লিওনির বিপরীতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রাহুল ভাট। দীর্ঘ প্রতীক্ষার পর গত ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি।

 

সানি লিওনি বিশ্বাস করেন, ‘কেনেডি’ কেবল একটি সিনেমা নয়, এটি তাঁর অভিনয় জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা। এখন দর্শকদের চূড়ান্ত প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

ক্যারিয়ারের ‘মোড় ঘোরানো’ সিনেমা ‘কেনেডি’ নিয়ে উচ্ছ্বসিত সানি লিওনি