news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বিনোদন

এম এস সুব্বুলক্ষ্মী সেজে আসছেন সাই পল্লবী: থাকছে ‘কল্কি ২’ নিয়েও বড় চমক!

Next.js logo

প্রকাশিত:

২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

নাঈমা জামান স্বর্নালী: দক্ষিণি সিনেমার পর্দায় যার প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে, সেই সাই পল্লবী এবার ভারতের সংগীত ইতিহাসের অমর নক্ষত্র এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। ভারতরত্নজয়ী এই কিংবদন্তির বায়োপিকটি পরিচালনা করবেন গৌতম তিন্নানুরি।

Thumbnail for এম এস সুব্বুলক্ষ্মী সেজে আসছেন সাই পল্লবী: থাকছে ‘কল্কি ২’ নিয়েও বড় চমক!
ইনকিলাব

চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে চুরমার করতে সাই পল্লবীর জুড়ি মেলা ভার। বাণিজ্যিক সাফল্যের চেয়ে গল্প ও চরিত্রের গভীরতাকেই তিনি বরাবরই অগ্রাধিকার দিয়েছেন। এম এস সুব্বুলক্ষ্মীর মতো কালজয়ী ব্যক্তিত্বের চরিত্র ফুটিয়ে তোলা সাই পল্লবীর ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। সিনেমার নাম এখনো চূড়ান্ত না হলেও, নির্মাতারা শীঘ্রই বড়সড় আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানা গেছে।


কেবল সুব্বুলক্ষ্মীর বায়োপিক নয়, সাই পল্লবীকে নিয়ে আরও একটি খবর এখন সিনেপাড়ায় তুঙ্গে। বিশ্বব্যাপী আলোচিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েলে দেখা যেতে পারে তাকে।

 

প্রথম কিস্তিতে দীপিকা পাড়ুকোন ‘সুমতি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।

শোনা যাচ্ছে, সময় এবং পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারণে সিক্যুয়েল থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা।

দীপিকার পরিবর্তে সুমতি চরিত্রে অভিনয়ের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ এখন সাই পল্লবী। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।


পর্দার রসায়ন আর অভিনয়ের জাদুতে সাই পল্লবী বরাবরই অপ্রতিদ্বন্দ্বী। এম এস সুব্বুলক্ষ্মীর ধ্রুপদী রূপ হোক কিংবা কল্কি-র ফ্যান্টাসি জগৎ—দুই ভিন্ন মেরুর চরিত্রে তিনি নিজেকে কীভাবে উপস্থাপন করেন, তা দেখতে এখন মুখিয়ে আছেন ভক্তরা।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এম এস সুব্বুলক্ষ্মী সেজে আসছেন সাই পল্লবী: থাকছে ‘কল্কি ২’ নিয়েও বড় চমক!