প্রকাশিত:
২১ ফেব্রুয়ারী, ২০২৬

উৎসবে উদ্বোধনী দিন অর্থাৎ আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে প্রখ্যাত নির্মাতা জহির রায়হান পরিচালিত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। একই দিনে আরও প্রদর্শিত হবে একটি সমসাময়িক প্রামাণ্যচিত্র।
শনিবার (২১ ফেব্রুয়ারি) উৎসবের সমাপনী সন্ধ্যায় প্রদর্শিত হবে শহিদুল হক খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কলমীলতা’। সিনেমাটির পাশাপাশি সমসাময়িক আরও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।
এই আয়োজনের লক্ষ্য সম্পর্কে ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন জানান, "বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ করা এবং বর্তমান প্রজন্মের চলচ্চিত্রপ্রেমীদের কাছে বাংলা সিনেমার প্রচার ও প্রসারের উদ্দেশ্যেই ঢাকা ফিল্ম ক্লাব এই প্রথম প্রদর্শনীর আয়োজন করেছে।"
ঢাকা ফিল্ম ক্লাবের এই আয়োজনে সহযোগী হিসেবে কাজ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। উন্মুক্ত এই প্রদর্শনীতে সকল চলচ্চিত্রপ্রেমীকে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।