প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী, ২০২৬

শনিবার রাতে এক জমকালো অনুষ্ঠানে জুরিবোর্ডের সভাপতি ও কিংবদন্তি নির্মাতা ভিম ভেন্ডার্স বিজয়ীর হাতে এই সম্মান তুলে দেন।
৪২ বছর বয়সী ইলকার চাতাকের এই ছবিটির গল্প আবর্তিত হয়েছে সমসাময়িক তুরস্কে বসবাসকারী এক নাট্যকার ও তাঁর অভিনেত্রী স্ত্রীকে ঘিরে। প্রতিবাদী থিয়েটার করার কারণে রাষ্ট্রীয় রোষানলে পড়ে কীভাবে তাঁদের ব্যক্তিগত ও সামাজিক জীবন ধ্বংস হয়ে যায়, সেটিই মুন্সিয়ানার সাথে ফুটিয়ে তুলেছেন চাতাক। ছবিটির একটি বিশেষ কারিগরি দিক হলো—তুরস্কের প্রেক্ষাপটে গল্প হলেও এর শুটিং হয়েছে জার্মানিতে।
পুরস্কার হস্তান্তরের সময় ভিম ভেন্ডার্স বলেন, “এই ছবিটি সর্বাধিনায়কতন্ত্রের রাজনৈতিক ভাষার বিপরীতে সহমর্মিতার এক নতুন সিনেমার ভাষাকে দাঁড় করিয়েছে।” উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর কোনো জার্মান-তুর্কি নির্মাতা হিসেবে চাতাক এই গৌরব অর্জন করলেন।
এবারের উৎসবে রাজনীতির প্রভাব ছিল স্পষ্ট। দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘সিলভার বিয়ার গ্র্যান্ড জুরি প্রাইজ’ জিতেছে এমিন এললারের ছবি ‘স্যালভেশন’। ২০০৯ সালের তুরস্কের কুর্দি অঞ্চলের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিটিকে পরিচালক গাজা ও ফিলিস্তিন পরিস্থিতির রূপক হিসেবে তুলে ধরেছেন। পুরস্কার গ্রহণকালে এললার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বলেন, “আপনারা একা নন।” তাঁর এই বক্তব্যে পুরো হলে করতালির রোল ওঠে।
বিখ্যাত জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার জিতে নিয়েছেন জেন্ডার-নিরপেক্ষ সেরা প্রধান অভিনয়ের সিলভার বিয়ার। সপ্তদশ শতকের এক নারী, যিনি পুরুষ সেজে জীবন যাপন করেন—এমন এক জটিল চরিত্রে ‘রোজ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পান। ২০ বছর আগে এই মঞ্চেই নিজের প্রথম পুরস্কারের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি দর্শকদের হাসিতে ভাসান।
গাজা যুদ্ধ নিয়ে জার্মান সরকারের অবস্থান এবং উৎসব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে এবারের আসর ছিল বেশ উত্তপ্ত। তবে সমাপনী বক্তব্যে উৎসব পরিচালক ট্রিসিলা টাটল সব বিতর্ককে ইতিবাচকভাবে গ্রহণ করে বলেন, “সমালোচনা গণতন্ত্রের অংশ। আবেগঘন হওয়া মানে ব্যর্থতা নয়—এটাই বার্লিনালের কাজ, এটাই সিনেমার সার্থকতা।”শনিবার রাতে এক জমকালো অনুষ্ঠানে জুরিবোর্ডের সভাপতি ও কিংবদন্তি নির্মাতা ভিম ভেন্ডার্স বিজয়ীর হাতে এই সম্মান তুলে দেন।
৪২ বছর বয়সী ইলকার চাতাকের এই ছবিটির গল্প আবর্তিত হয়েছে সমসাময়িক তুরস্কে বসবাসকারী এক নাট্যকার ও তাঁর অভিনেত্রী স্ত্রীকে ঘিরে। প্রতিবাদী থিয়েটার করার কারণে রাষ্ট্রীয় রোষানলে পড়ে কীভাবে তাঁদের ব্যক্তিগত ও সামাজিক জীবন ধ্বংস হয়ে যায়, সেটিই মুন্সিয়ানার সাথে ফুটিয়ে তুলেছেন চাতাক। ছবিটির একটি বিশেষ কারিগরি দিক হলো—তুরস্কের প্রেক্ষাপটে গল্প হলেও এর শুটিং হয়েছে জার্মানিতে।
পুরস্কার হস্তান্তরের সময় ভিম ভেন্ডার্স বলেন, “এই ছবিটি সর্বাধিনায়কতন্ত্রের রাজনৈতিক ভাষার বিপরীতে সহমর্মিতার এক নতুন সিনেমার ভাষাকে দাঁড় করিয়েছে।” উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর কোনো জার্মান-তুর্কি নির্মাতা হিসেবে চাতাক এই গৌরব অর্জন করলেন।
এবারের উৎসবে রাজনীতির প্রভাব ছিল স্পষ্ট। দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘সিলভার বিয়ার গ্র্যান্ড জুরি প্রাইজ’ জিতেছে এমিন এললারের ছবি ‘স্যালভেশন’। ২০০৯ সালের তুরস্কের কুর্দি অঞ্চলের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিটিকে পরিচালক গাজা ও ফিলিস্তিন পরিস্থিতির রূপক হিসেবে তুলে ধরেছেন। পুরস্কার গ্রহণকালে এললার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বলেন, “আপনারা একা নন।” তাঁর এই বক্তব্যে পুরো হলে করতালির রোল ওঠে।
বিখ্যাত জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার জিতে নিয়েছেন জেন্ডার-নিরপেক্ষ সেরা প্রধান অভিনয়ের সিলভার বিয়ার। সপ্তদশ শতকের এক নারী, যিনি পুরুষ সেজে জীবন যাপন করেন—এমন এক জটিল চরিত্রে ‘রোজ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পান। ২০ বছর আগে এই মঞ্চেই নিজের প্রথম পুরস্কারের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি দর্শকদের হাসিতে ভাসান।
গাজা যুদ্ধ নিয়ে জার্মান সরকারের অবস্থান এবং উৎসব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে এবারের আসর ছিল বেশ উত্তপ্ত। তবে সমাপনী বক্তব্যে উৎসব পরিচালক ট্রিসিলা টাটল সব বিতর্ককে ইতিবাচকভাবে গ্রহণ করে বলেন, “সমালোচনা গণতন্ত্রের অংশ। আবেগঘন হওয়া মানে ব্যর্থতা নয়—এটাই বার্লিনালের কাজ, এটাই সিনেমার সার্থকতা।”