news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বিনোদন

লন্ডনের রাস্তায় হাত ধরে কৃতি-কবির: গুঞ্জন ছাপিয়ে এবার সামনে এল প্রেম!

Next.js logo

প্রকাশিত:

২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

নাঈমা জামান স্বর্নালী:লুকোচুরি আর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রেমের কথা জানান দিলেন বলিউড সুন্দরী কৃতি শ্যানন। লন্ডনের কনকনে ঠান্ডায় ব্রিটিশ মাল্টি-মিলিয়নেয়ার কবির বাহিয়ার হাত ধরে ঘুরে বেড়ানোর একটি ভিডিও সম্প্রতি ফাঁস হয়েছে। এতেই স্পষ্ট হয়ে গেল যে, কৃতি আর ‘সিঙ্গেল’ নন।

Thumbnail for লন্ডনের রাস্তায় হাত ধরে কৃতি-কবির: গুঞ্জন ছাপিয়ে এবার সামনে এল প্রেম!
ইনকিলাব

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কৃতি এবং কবির দুজনেই স্টাইলিশ শীতকালীন পোশাকে সজ্জিত। লন্ডনের রাস্তায় খোশমেজাজে গল্প করতে করতে হাঁটছেন তারা। ভিডিওর একপর্যায়ে তাদের একে অপরের হাত শক্ত করে ধরে রাখতে দেখা যায়, যা তাদের সম্পর্কের গভীরতা সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেয়। এর আগে কৃতির জন্মদিনে গ্রিসের ভ্যাকেশনেও কবিরকে দেখা গিয়েছিল।


কৃতি শ্যাননের চেয়ে বয়সে আট বছরের ছোট কবির বাহিয়া কোনো সাধারণ ব্যবসায়ী নন। তিনি ব্রিটেনের অন্যতম প্রভাবশালী এবং ধনী এশীয় পরিবারের সন্তান।

লন্ডনের বিখ্যাত ‘সাউথহল ট্রাভেল’ এজেন্সির মালিক কুলজিন্দর বাহিয়ার ছেলে তিনি।

২০২১ সালের ‘সানডে টাইমস রিচ লিস্ট’ অনুযায়ী, এই পরিবারের সম্পত্তির পরিমাণ ৪২৭ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৫০০ কোটি টাকার বেশি)।

 

কবির বাহিয়ার সঙ্গে মহেন্দ্র সিং ধোনি এবং হার্দিক পান্ডিয়ার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায়শই ধোনির পারিবারিক অনুষ্ঠানে তাকে দেখা যায়।


যদিও কৃতি বা কবির কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সম্পর্কের কথা ঘোষণা করেননি, তবে লন্ডনের এই ‘ওপেন সিক্রেট’ ভিডিওটি নেটিজেনদের কাছে সব প্রশ্নের উত্তর হিসেবে ধরা দিয়েছে। এখন দেখার বিষয়, ভক্তদের উদ্দেশ্যে কবে তারা বিয়ের ঘোষণা দেন।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

লন্ডনের রাস্তায় হাত ধরে কৃতি-কবির: গুঞ্জন ছাপিয়ে এবার সামনে এল প্রেম!