প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী, ২০২৬

অ্যালবামে জীবনের ‘খোলা বই’ গ্ল্যামার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি জানান, এই অ্যালবামটি তাঁর জীবনের এক ব্যক্তিগত প্রতিফলন। তিনি বলেন, "আমার জীবনে নানা টানাপোড়েন রয়েছে। আমি এখন নিজেকে প্রস্তুত মনে করছি বলেই জীবনের না বলা কথাগুলো গানের মাধ্যমে শেয়ার করছি।"
অ্যালবামের উল্লেখযোগ্য গান: * ‘ম্যাচিউর’ (Mature): এই গানে তিনি সম্পর্কের জটিলতা ও পরিপক্বতার কথা বলেছেন।
‘উই ডোন্ট টক’ (We Don’t Talk): গানটিতে নিজের বোনের সঙ্গে তাঁর সম্পর্কের বর্তমান দূরত্ব ও আবেগের জায়গাটি তুলে ধরেছেন তিনি।
১৮ বছর পর বড় কনসার্ট ট্যুর ২০০৭-০৮ সালের ‘ডিগনিটি’ ওয়ার্ল্ড ট্যুরের পর হিলারিকে আর বড় কোনো সংগীত সফরে দেখা যায়নি। তবে এবার ভক্তদের জন্য ডাবল ধামাকা নিয়ে আসছেন তিনি:
বছরের শুরুতেই তিনি ‘স্মল রুমস, বিগ নার্ভস’ নামে একটি ছোট পরিসরের সফর শুরু করেছেন।
আগামী জুন মাস থেকে শুরু হতে যাচ্ছে তাঁর বিশাল বিশ্ব সফর। এটি ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এই ট্যুরে হিলারি ডাফ পারফর্ম করবেন যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও মেক্সিকোতে।
হিলারি ডাফ বিশ্বজুড়ে পরিচিতি পান ‘কাম ক্লিন’, ‘সো ইয়েস্টার ডে’ এবং ‘ওয়েক আপ’-এর মতো কালজয়ী পপ গানের মাধ্যমে। ২০০৭ সালের পর অভিনয়ে ব্যস্ত হয়ে পড়ায় তাঁর সংগীত ক্যারিয়ার কিছুটা থমকে গিয়েছিল। তবে ২০২৬ সালে এসে ‘লাক...অর সামথিং’ অ্যালবামের মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে, সুরের ভুবনে তাঁর আবেদন আজও অমলিন।