news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বিনোদন

লাগেজে ‘মদ’ পাওয়ার খবর ভিত্তিহীন, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মেহজাবীনের

Next.js logo

প্রকাশিত:

২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

নাঈমা জামান স্বর্নালী: সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া ‘লাগেজে মদের বোতল’ পাওয়ার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন।

Thumbnail for লাগেজে ‘মদ’ পাওয়ার খবর ভিত্তিহীন, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মেহজাবীনের
ইনকিলাব

সম্প্রতি কয়েকটি সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়, গত বছরের আগস্টে বিদেশ থেকে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেহজাবীন চৌধুরীকে আটক করা হয়েছিল। অভিযোগ করা হয়, তাঁর লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গিয়েছিল এবং এ সময় তাঁর সঙ্গে নির্মাতা আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্ত ছিলেন।


আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে মেহজাবীন তাঁর অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, বিমানবন্দরে তাঁকে কখনোই কোনো কারণে আটকানো বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। লাগেজে অবৈধ কিছু পাওয়া গেছে—এমন কোনো ছবি, ভিডিও বা নির্ভরযোগ্য প্রমাণ কেউ দেখাতে পারবে না বলে তিনি চ্যালেঞ্জ করেন। তাঁর কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজ কখনোই জব্দ করা হয়নি।


মেহজাবীন ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে কোনো প্রমাণ ছাড়াই স্রেফ ‘ক্লিকবেইট’ তৈরির উদ্দেশ্যে তারকাদের নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ করা যেন একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। তিনি লেখেন, "মানহানি যেন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাকে জড়িয়ে যে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে আমি ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছি।"


অভিনেত্রী প্রশ্ন তোলেন, বিমানবন্দরের কোনো কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদ করেননি এবং এমন কোনো ঘটনা ঘটেনি, তবুও কেন ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। এই ধরনের অপপ্রচারকে অত্যন্ত উদ্বেগজনক এবং তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিসত্তার ওপর আঘাত হিসেবে দেখছেন তিনি। 

 

দক্ষিণি মেজাজের অ্যাকশন সিরিজ ‘ক্যাকটাস’-এর শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত থাকা এই অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এ ধরনের মিথ্যাচারের সঙ্গে তাঁর কোনো দূরতম সংশ্লিষ্টতাও নেই।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

লাগেজে ‘মদ’ পাওয়ার খবর ভিত্তিহীন, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মেহজাবীনের