প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দ নমদেব শাহরুখের প্রতিদিনের রুটিন নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি জানান, শাহরুখ সাধারণত দিনে মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা ঘুমান। প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করেন তিনি, যা একজন সুস্থ মানুষের জন্যও অত্যন্ত কঠিন। অল্প সময় ঘুমালেও নিয়মিত শরীরচর্চা, সংলাপ মুখস্থ করা এবং শারীরিক কষ্ট উপেক্ষা করেই বিভিন্ন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন তিনি।
পুরনো সেই অভিজ্ঞতা ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন গোবিন্দ নমদেব। তিনি বলেন, সেই সময় থেকেই শাহরুখের এই অসাধারণ সক্ষমতা তাঁকে মুগ্ধ করেছে। তাঁর মতে, দিন-রাত এক করে কাজ করার মতো ক্ষমতা খুব কম মানুষেরই থাকে; শাহরুখ সেদিক থেকে এক বিরল ব্যতিক্রম।
শাহরুখের নিজস্ব স্বীকারোক্তি নিজের অনিয়মিত কিন্তু ব্যস্ত জীবনযাপন নিয়ে আগে এক সাক্ষাৎকারে খোদ শাহরুখও কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, "আমি সাধারণত ভোর ৫টার দিকে ঘুমাতে যাই। শুটিং থাকলে সকাল ৯টা বা ১০টার মধ্যে সেটে পৌঁছে যাই। কাজ শেষে বাসায় ফিরে গোসল করে আবার জিম বা শরীরচর্চায় সময় দিই।"
শারীরিক সীমাবদ্ধতা ও অদম্য ইচ্ছা শাহরুখের পিঠের এবং শিরদাঁড়ার সমস্যা বেশ পুরনো। অনেকবার অস্ত্রোপচারের মধ্য দিয়েও যেতে হয়েছে তাঁকে। গোবিন্দ নমদেবের মতে, নিজের শরীরের সীমাবদ্ধতার কথা খুব একটা ভাবেন না কিং খান। বরং নিজের কাজ এবং দর্শকের প্রত্যাশা পূরণ করতেই তিনি নিজেকে প্রতিনিয়ত উজাড় করে দেন।