news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

পরিবেশ

বৃহস্পতিবার বিকেলের কম্পনটি ‘আফটারশক’

Next.js logo

প্রকাশিত:

২৭ নভেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ ঢাকা, নরসিংদী, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

Thumbnail for বৃহস্পতিবার বিকেলের কম্পনটি ‘আফটারশক’
ইনকিলাব

আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেল সোয়া ৪টার দিকে ৩ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশালে।

আবহাওয়াবিদ রুবায়েত কবির বলেছেন,‘সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে তারই আফটার শক এটি। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে।’

এদিকে ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার ভেতরে।

বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সিলেটেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 

এর আগে, সম্প্রতি দুই দিনের ব্যবধানে বাংলাদেশে চার বার ভূ-কম্পন অনুভূত হয়।

গত শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদী জেলায় উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে ঢাকাসহ তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু এবং চার শতাধিক মানুষ আহত হন।

পরদিন শনিবার সকালে একবার এবং সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয় ঢাকাসহ আশপাশের এলাকায়।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

বৃহস্পতিবার বিকেলের কম্পনটি ‘আফটারশক’