news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

পরিবেশ

কুড়িগ্রামে শীতের দাপটে, বিপর্যস্ত জনজীবন

Next.js logo

প্রকাশিত:

২ ডিসেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ কুড়িগ্রামে ঘন কুয়াশা ও শীতল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা। তার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে চরাঞ্চলের খেটে খাওয়া মানুষের জীবনে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

Thumbnail for কুড়িগ্রামে শীতের দাপটে, বিপর্যস্ত জনজীবন
ইনকিলাব

শীতকাল আগাম উপস্থিত হয়েছে বলে জানান স্থানীয়রা। প্রতিদিনই বাড়ছে ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও ঠান্ডার মাত্রা। এতে সকালে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

যাত্রাপুর ইউনিয়নের ঘোড়াগাড়ি চালক মো. জলিল মিয়া বলেন, ঠান্ডা দিন দিন বাড়ছে। বাতাস আর ঘন কুয়াশায় গাড়ি চালাতে খুব কষ্ট হয়। হাত–পা প্রায় বরফ হয়ে আসে।

পাঁচগাছি ইউনিয়নের কৃষিশ্রমিক আব্দুল কাদের বলেন, এখন আমন কাটার সময়। কিন্তু সকালে এমন ঠান্ডা থাকে যে বের হওয়াই কঠিন। তবু কাজ না করলে সংসার চলে না—তাই কষ্ট করেই কাজে বের হচ্ছি।

শীতে বিপর্যস্ত মানুষের সহায়তায় উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, জেলার ৯টি উপজেলায় ৬ লাখ করে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কম্বল ক্রয় কার্যক্রম চলছে এবং শিগগিরই তালিকা অনুযায়ী শীতার্ত মানুষের মাঝে তা বিতরণ করা হবে।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার সকালেই জেলার তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে, যা চলমান শীতপ্রবাহের তীব্রতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

কুড়িগ্রামে শীতের দাপটে, বিপর্যস্ত জনজীবন