news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

আন্তর্জাতিক

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, ৭ আরোহীর মৃত্যু

Next.js logo

প্রকাশিত:

২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

আখী খলিল : ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাতজন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। যান্ত্রিক বিভ্রাটের কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে জনশূন্য এলাকায় আছড়ে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

Thumbnail for ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, ৭ আরোহীর মৃত্যু
ইনকিলাব

গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানায়, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেডের বিচক্রাফট সি৯০ মডেলের উড়োজাহাজটি দিল্লিতে যাচ্ছিল। এয়ার অ্যাম্বুলেন্সটি ঝাড়খণ্ড রাজ্যের কাসারিয়া এলাকায় বিধ্বস্ত হয়। এতে দুই ক্রুসহ মোট সাত আরোহী ছিলেন।

 

আজ দুপুরে গুরুতর অসুস্থ এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাঁচি থেকে দিল্লি নিয়ে যাওয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে। রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ পরই স্থানীয়রা ঝাড়খণ্ডের পার্বত্য এলাকায় একটি বিকট শব্দ শুনতে পান। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছে যে বিমানে থাকা সাতজন আরোহীর কেউই বেঁচে নেই।

 

উড্ডয়নের ২৩ মিনিটের মধ্যেই এয়ার ট্রাফিক রাডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এয়ার অ্যাম্বুলেন্সটি।

 

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, উড়ানের কিছুক্ষণ পরেই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় চালক জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ইতিমধ্যেই এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, ৭ আরোহীর মৃত্যু