প্রকাশিত:
২১ জানুয়ারী, ২০২৬

জীবনসঙ্গী খুঁজে নিন এবং সংসার পাতুন—বিনিময়ে সরকার আপনার হাতে তুলে দেবে নগদ ১৫ লাখ টাকা। শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও, ভয়াবহ জনসংখ্যা সংকট মোকাবিলায় এমন অবিশ্বাস্য অফার দিচ্ছে বিশ্বের বেশ কিছু দেশ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রবিবার দেওয়া এক পোস্টে আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর জানান, চলতি বছর আল হাবতুর গ্রুপে কর্মরত কোনো আমিরাতি নারী বা পুরুষ বিয়ে করলে তাকে ৫০ হাজার দিরহাম আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া বিয়ের পর দুই বছরের মধ্যে সন্তানের জন্ম হলে এ সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ১৫ লাখে, যার প্রায় মাত্র ১৫ শতাংশ দেশটির নাগরিক। সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আর্থিক সহায়তা ও সামাজিক স্থিতিশীলতা জোরদারে কাজ করছে। এরই অংশ হিসেবে ২০২৫ সালে আবুধাবির কাসর আল হোসনে ১০১ জন বরকে নিয়ে একটি দলবদ্ধ বিয়ের আয়োজন করা হয়।
২০২৫ সালের অক্টোবরে তিনি ৩০ বছরের আগেই বিয়েতে উৎসাহ দিতে আইন প্রণয়নের কথাও বলেন।শিক্ষা, নির্মাণ, রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অটোমোবাইল খাতে বিস্তৃত আল হাবতুর গ্রুপে হাজারো আমিরাতি ও প্রবাসী কর্মী কাজ করছেন।
সরকারের এই ১৫ লাখ টাকার সুবিধা পেতে সাধারণত কিছু শর্ত মানতে হয়। যেমন :অধিকাংশ ক্ষেত্রে নারী ও পুরুষের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সাধারণত প্রথমবার বিয়ে করা দম্পতিদের এই বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়।সুবিধাভোগীকে সংশ্লিষ্ট দেশের বৈধ নাগরিক হতে হবে।
সরকারের এই ‘ক্যাশ ফর বেবি’ বা ‘বিয়েতে বোনাস’ পলিসি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক তরুণ মনে করছেন, এই অর্থ সংসার শুরু করার প্রাথমিক ধাক্কা সামলাতে সাহায্য করবে। তবে সমাজবিজ্ঞানীরা বলছেন, শুধু টাকা দিয়ে জনসংখ্যা বাড়ানো সম্ভব নয়; এর জন্য দীর্ঘমেয়াদী স্থিতিশীল কর্মসংস্থান এবং উন্নত শিশু যত্ন কেন্দ্র প্রয়োজন।