news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

লাইফ স্টাইল

গরম ও ধুলাবালিতে চুলের সুরক্ষায় কার্যকরী ২ হেয়ারপ্যাক

Next.js logo

প্রকাশিত:

২১ আগস্ট, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

ব্যস্তময় জীবনে চুলের যত্ন নেয়ার সময় না থাকলে বাড়িতে তৈরি করে নিতে পারেন চুলের সুরক্ষায় কার্যকরী ২ হেয়ারপ্যাক। হেয়ার প্যাক দুটি গরমের এ সময় তাপ ও পরিবেশ দূষণের প্রভাব থেকে চুলকে সুরক্ষা দেবে চুলের ঝড়ে পড়ার প্রবণতাও কমাবে

Thumbnail for গরম ও ধুলাবালিতে চুলের সুরক্ষায় কার্যকরী ২ হেয়ারপ্যাক
ইনকিলাব

চুলের যত্নে নারিকেল- অলিভ-বাদাম তেল, অ্যালোভেরা, মধু, আমলকীর গুণের শেষ নেই। আয়ুর্বেদশাস্ত্রে উল্লেখ রয়েছে এ উপাদানগুলো চুলের যত্নে দারুণ কার্যকরী। আসুন এক নজরে জেনে নিই, গরম ও ধুলাবালিতে চুলের সুরক্ষায় কার্যকরী ২ হেয়ারপ্যাক সম্পর্কে-

১. নারকেল তেল, অলিভ অয়েল আর অ্যালোভেরা

নারকেল তেল, অলিভ অয়েল আর অ্যালোভেরা চুলের স্বাস্থ্য সুরক্ষায় দারুণ কার্যকরী। এ হেয়ার প্যাক তৈরি করতে একটি পাত্রে ২ টেবিল চামচ নারকেল তেল, অলিভ অয়েল আর অ্যালোভেরা পাতা থেকে বের করে নেয়া জেল নিন। ভালো করে মিশিয়ে চুল ও মাথার ত্বকে মালিশ করুন। এক ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে ফেলুন। রোদের তাপে যদি চুল সৌন্দর্য হারায়, গোড়া দুর্বল থাকে তবে এ প্যাক সে সমস্যা দূর করে। সপ্তাহে দু’বার করে এই প্যাক ব্যবহার করলে কম দিনেই সুফল পাবেন।

২। মধু, আমন্ড অয়েল ও আমলকী

দ্রুত চুল মজবুত, কালো, ঘন, রেশমী করতে এ হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। এ হেয়ার প্যাক তৈরি করতে একটি পাত্রে ২ টেবিল চামচ আমন্ড অয়েল, আমলকীর রস, মধু নিন। ভালো করে মিশিয়ে চুল ও মাথার ত্বকে মালিশ করুন। আধা ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে ফেলুন। চুলের আগা ফেটে যাওয়া সমস্যার সমাধান রয়েছে এ হেয়ার প্যাকে। সপ্তাহে অন্তত একবার এই প্যাক ব্যবহার করলে কয়েক মাসেই মধ্যেই চুলের নজর কাড়া সৌন্দর্য আবিষ্কার করবেন।
 
 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

গরম ও ধুলাবালিতে চুলের সুরক্ষায় কার্যকরী ২ হেয়ারপ্যাক