প্রকাশিত:
গতকাল

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে আসেন। পরে গোয়েন্দা সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেন।
সচিবালয়ে নিজ দপ্তরে এরপরে তিন বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
দিনের কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিএনপি ঘোষিত ফ্যামিলি কার্ড নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
এর আগে, মঙ্গলবার শপথ নেয়ার পর বুধবার প্রথম দিনের মতো সচিবালয়ে আসেন নতুন প্রধানমন্ত্রী। বেলা ১২টার দিকে এসে সন্ধ্যা সাতটার দিকে বাসার উদ্দেশ্যে বের হয়ে যান তিনি।