news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

জাতীয়

বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে সব ক্যাটাগরির ভারতীয় ভিসা

Next.js logo

প্রকাশিত:

১৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

আখী খলিল : দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা ও সীমাবদ্ধতা কাটিয়ে বাংলাদেশিদের জন্য পুনরায় সব ক্যাটাগরির ভিসা চালু করার জোরদার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। বিশেষ করে পর্যটন (টুরিস্ট), ব্যবসা (বিজনেস) এবং শিক্ষা (স্টুডেন্ট) ভিসার ক্ষেত্রে যে কড়াকড়ি ছিল, তা দ্রুত শিথিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্রে এই ইতিবাচক আভাস পাওয়া গেছে।

Thumbnail for বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে সব ক্যাটাগরির ভারতীয় ভিসা
ইনকিলাব

সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বলেন, ‘বর্তমানে মেডিক্যাল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ আছে। সেগুলো পুনরায় চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সূত্রমতে, ধাপে ধাপে সকল ভিসা সেন্টার খুলে দেওয়া হবে এবং নিচের ক্যাটাগরিগুলো প্রাধান্য পাবে।

 

টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা,স্টুডেন্ট ভিসা ও মেডিকেল ভিসা।

 

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি মূল কারণ কাজ করছে।

 

দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ (People-to-People Contact) পুনরুদ্ধার। ভারতের পর্যটন ও চিকিৎসা খাতের একটি বড় অংশ বাংলাদেশিদের ওপর নির্ভরশীল। ভিসা বন্ধ থাকায় এই খাতগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল।ও দক্ষিণ এশিয়ায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারত ভিসা প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে।

 

হাইকমিশন সূত্রে জানা গেছে, ভিসা আবেদন সেন্টারে (IVAC) ভিড় কমাতে অনলাইন স্লট বরাদ্দের সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে। তবে আবেদনকারীদের সতর্ক করে বলা হয়েছে:

 

যথাযথ কাগজপত্র ও সঠিক তথ্য প্রদান করতে হবে।কোনো দালালের মাধ্যমে লেনদেন না করে সরাসরি নির্ধারিত ফি জমা দিতে হবে।

 

ভারতীয় ভিসা পুনরায় চালুর এই উদ্যোগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলতে শুরু করার একটি ইতিবাচক লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষ আশা করছেন, দ্রুতই সব আইভ্যাক (IVAC) সেন্টার স্বাভাবিক কার্যক্রমে ফিরবে এবং মানুষের ভোগান্তি লাঘব হবে।

 

ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ওপর প্রতিষ্ঠিত জানিয়ে অনিরুদ্ধ দাস বলেন, ‘দুই দেশের সাধারণ মানুষই হবে এই স্থিতিশীল, ইতিবাচক ও দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল অংশীদার। আমাদের চিন্তা-চেতনা ও সংস্কৃতি অতীতকাল থেকেই এক সুতোয় গাঁথা।’

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে সব ক্যাটাগরির ভারতীয় ভিসা