news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

রাজনীতি

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান

Next.js logo

প্রকাশিত:

৮ ডিসেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড. জোবাইদা রহমান।

Thumbnail for খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান
ইনকিলাব

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন। এ সময় তার নিরাপত্তা নিশ্চিত করে চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।

এদিকে দুপুরের পর থেকে তেমন কোনো নেতাকর্মীকে হাসপাতালটির সামনে ভিড় করতে দেখা যায়নি। শুধুমাত্র কিছু পথচারীদের থমকে তাকাতে দেখা গেছে। নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংবাদমাধ্যম কর্মীরা উপস্থিত আছেন।

গত ১৩ নভেম্বরের থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভর্তি আছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। পরে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান