প্রকাশিত:
১৯ জানুয়ারী, ২০২৬

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে তার বিচার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। পোস্টাল ব্যালটে অনিয়মসহ তিন দফা অভিযোগে সোমবার (১৯ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) সামনে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই দাবি জানান।
নাছির উদ্দীন নাছির বলেন, ‘আসিফ মাহমুদ উপদেষ্টা হয়ে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। তার দুর্নীতির বিষয়ে দুদকের মাধ্যমে তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। অথচ তিনি নির্বাচন কমিশনে এসে চোখ রাঙানি দেখাচ্ছেন। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান—এভাবে হুমকি দেওয়া চলবে না। ছাত্রদল এসব হুমকিতে ভয় পায় না।’
তিনি বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, দুদক তদন্ত দাবি ছাত্রদলের‘আমরা ভিসিকে তার পদ ছেড়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’
এখন পর্যন্ত সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করেছে, এই অভিযোগগুলো ভিত্তিহীন এবং একটি রাজনৈতিক গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। তারা বলছেন, বিপ্লব-পরবর্তী সময়ে যারা টেন্ডারবাজি করতে পারছে না, তারাই উপদেষ্টাকে বিতর্কিত করার চেষ্টা করছে।
ছাত্রদল জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদক কোনো ব্যবস্থা না নিলে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করবে।
আসিফ মাহমুদের এই অভিযোগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জুলাই বিপ্লবের সাধারণ শিক্ষার্থীরা এই খবরকে অত্যন্ত উদ্বেগের সাথে দেখছেন। তাদের মতে, অভিযোগ সত্য হলে এটি বিপ্লবের চেতনার সাথে চরম বিশ্বাসঘাতকতা হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে এত বড় অংকের দুর্নীতির অভিযোগ এর আগে ওঠেনি। সরকারের স্বচ্ছতা ও ভাবমূর্তি বজায় রাখতে এই অভিযোগের সত্যতা দ্রুত যাচাই করা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।