প্রকাশিত:
২৫ জানুয়ারী, ২০২৬

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরের ‘স্কাই ভিউ’য়ে নিজ বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের অভিযোগ করেন, ‘সরকার একটি বিশেষ দলকে নির্বাচনে সুযোগ-সুবিধা দিতে কাজ করছে। যে কারণে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থদের ভোটের মাঠে এখনো নানাভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে।
গণভোটের বিষয়ে তিনি বলেন, সরকারের তরফ থেকে সংবিধানের বাইরে গিয়ে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে চাপ সৃষ্টি করছে। হ্যাঁ ভোট পাস করলে, সংসদ ও সার্বভৌম স্বাধীন থাকবে না। বর্তমান সরকার জনগণের হ্যাঁ ভোটের ম্যান্ডেট নিয়ে সংস্কারের নামে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে। তাদের সাজানো বিষয়গুলোকে পাস করাতে সংসদকে নির্দেশ দিবে। তাই দেশকে বাঁচাতে না এর পক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, দলের নির্বাহী সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।