প্রকাশিত:
২১ জানুয়ারী, ২০২৬

বুধবার (২১ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ নেতৃবৃন্দের সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘গণমাধ্যমে উঠে আসা উচিত বিএনপি গণমানুষের জন্য যেসব কথা বলে সেগুলো। এক সংগঠন আরেক সংগঠনের বিরোধিতা করা এবং সেগুলোই যদি শুধু গণমাধ্যমে উঠে আসে, তাহলে হাততালি পাওয়া যাবে। কিন্তু গণমানুষের কোনো উপকার হবে না।’
বিএনপি বরাবরই স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী উল্লেখ করে শিবলী বলেন, ‘তারেক রহমান মনে করেন, তার পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যম সহায়ক ভূমিকা পালন করবে।’
এ সময় ডিআরইউর সভাপতি সালেহ আকন্দ বলেন, ‘শোক জানানো এবং সংগঠনের একটি কর্মসূচিতে দাওয়াত দিতে এসেছি। তিনি দীর্ঘ সময় দিয়েছেন আমাদের। তার নিজস্ব পরিকল্পনা নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। স্বাধীন গণমাধ্যম বিষয়েও আলাপ হয়েছে।’
এছাড়া ডিআরইউর অবকাঠামো নিয়ে কি করা যায় সে বিষয়েও কথা হয়েছে বলে জানান সালেহ আকন্দ।
তিনি বলেন, ‘নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সাংবাদিক নিপীড়নমূলক আইনের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান। স্বৈরাচারী সরকারের সময়ে প্রণীত আইনগুলো বাতিলে কাজ করবেন বলে প্রত্যাশা করছি।’