news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

রাজনীতি

হাদি হামলা আ. লীগের ষড়যন্ত্রের অংশ: নাহিদ

Next.js logo

প্রকাশিত:

১৩ ডিসেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

মোরশেদ মন্ডল : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। এটি আওয়ামী লীগের নির্বাচনকে ঘিরে রচিত ষড়যন্ত্রের একটি সূচনার অংশ বলা যায়।’

Thumbnail for হাদি হামলা আ. লীগের ষড়যন্ত্রের অংশ: নাহিদ
ইনকিলাব

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ এসব মন্তব্য করেন। তিনি জানান, ‘আওয়ামী লীগ যেন কোনো সুযোগ-সুবিধা না পায়, তা নিশ্চিত করার জন্য ফ্যাসিবাদবিরোধী সব দল একমত হয়েছে।’

নাহিদ বলেন, ‘আজকের আলোচনায় প্রধান উপদেষ্টা তিনটি দলের নেতাদের ডেকেছিলেন। আমরা একত্রে আলোচনা করেছি। ওসমান হাদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন, তার মধ্যে মা ও ছিলেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করব, একে অপরের বিরুদ্ধে কথা বলব। কিন্তু তা যেন কখনো সীমা অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে কোনো সুযোগ-সুবিধা না দিতে পারে, সেই বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি।’

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

হাদি হামলা আ. লীগের ষড়যন্ত্রের অংশ: নাহিদ