news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

রাজনীতি

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান ডা. শফিকুর রহমানের

Next.js logo

প্রকাশিত:

১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান।

Thumbnail for রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান ডা. শফিকুর রহমানের
ইনকিলাব

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নতুন সরকারকে বিশেষ নজর দিতে হবে। অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন স্বস্তির সাথে সিয়াম পালন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনে ভর্তুকির মাধ্যমে চাল, ডাল, তেল, মাছ, গোশত, শাকসবজি, চিনি, খেজুর, ছোলা ও মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে সমাগত। এ মাসের শেষ দশকে রয়েছে পবিত্র লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজান তাকওয়া অর্জন, সহনশীলতা চর্চা ও পারস্পরিক সহমর্মিতার মাস বলেও উল্লেখ করেন তিনি।

দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে দেশবাসীর প্রতি পবিত্র আল-কুরআনের শিক্ষার আলোকে সমাজ পুনর্গঠনে রমজানকে আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সাড়ে পনেরো বছরের জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।

তবে পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তি, স্বস্তি ও মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ন্যায়সংগত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান ডা. শফিকুর রহমানের