প্রকাশিত:
১৭ জানুয়ারী, ২০২৬

তিনি বলেছেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। পিজি (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাহমুদুর রহমান মান্নার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার দল।
এর আগেও চব্বিশের সেপ্টম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।
তখন তার দল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন নাগরিক ঐক্যের সভাপতি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।